প্রশাসনে ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে: রিজভী

ফ্যাসিবাদের দোসররা দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও ঘাপটি মেরে রয়েছে। নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৫ পিএম

ফ্যাসিবাদের দোসররা দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও ঘাপটি মেরে রয়েছে। নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলেন রিজভী।

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আগে থেকে সচেতন হলে ডেঙ্গু অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন, যাতে সেখানে ডেঙ্গুর প্রজনন না ঘটে।

তিনি আরও বলেন, আগে ডেঙ্গু পরীক্ষার জন্য ৫০ টাকা নেওয়া হলেও এখন তা বিনামূল্যে করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সরকার। কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে এই সরকার প্রশ্রয় দেবে না।

দ্রুততম সময়ে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিসহ তিন দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট থেকে এ পদযাত্রা...
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, দেশের ছাত্ররাজনীতির বাস্তবতা সম্পর্কে হয়তো তার ধারণা নেই। আজ সোমবার দুপুরে নিজের...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’র কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন মো. সালমান...
জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে আদালতের এজলাস কক্ষে হাতাহাতিতে জড়ান জামায়াত ও বিএনপিপন্থী আইনজীবীরা। এমন কাণ্ডে এজলাস ত্যাগ করেন বিচারক। পরবর্তীতে পরিস্থিতি শান্ত...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ক্ষুদ্র ও কুটির শিল্পগুলো হয়তো বৃহৎ কোনো শিল্প নয়, তবে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতের জন্য বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে। আজ বুধবার এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল আইনবিরোধী কোনো কাজ করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকার মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান শফিকুল ইসলাম। তিনি আরও জানান, ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর