একুশ নিয়ে কিছু কথা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৯ পিএম

ফেব্রুয়ারি মাসে আমাদের ভাষার পুনর্জন্ম হয়েছিল। কিন্তু মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির চরম এই ত্যাগের কথা আমরা অনেকেই ভুলে থাকি। 

বিশেষ করে নতুন প্রজন্মের অনেকেই জানে না যে, এই আন্দোলন হয়েছিল ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, ৮ই ফাল্গুন ১৩৫৮ বঙ্গাব্দ। মাতৃভাষার মান রক্ষার জন্য কত প্রাণ অকাতরে বলি হয়েছে। কত মায়ের বুক শূন্য করে দিয়েছে ঘাতক পাকিস্তানি পুলিশ। অশ্রু ও রক্তের বিনিময়ে আমাদের ভাষার অধিকার আমরা ছিনিয়ে এনেছিলাম। 

আমাদের শৈশবে স্কুলের প্রভাতফেরিতে যোগ দিতে হতো। তখন বিশেষ কিছু বুঝতাম না। তারপরও “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি”– এই গানটি আমাদের অন্তরে এক অদ্ভুত রকমের শোকের ঝড় বয়ে দিত। পলাশ ফুল, গাঁদা ফুল দিয়ে যত্ন করে মালা গেঁথে শহীদ মিনারে দিয়ে শ্রদ্ধা নিবেদন করতাম। সেই শ্রদ্ধা এখনও আছে শতভাগ নিখাদ। 

সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউর– এই নামগুলো শুনলে গায়ে কাঁটা দিয়ে যেতো । যদিও প্রকাশিত তথ্য অনুসারে, ১৯৫২ সালের ২১ ও ২২ ফেব্রুয়ারি ঢাকায় ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে সরকারি বাহিনীর নির্বিচার গুলিতে বহু লোক নিহত হলেও তারা সবাই স্বীকৃতি পায়নি। তাই বলে তাঁদের অবদান মুছে যায়নি। সন্তানহারা মায়ের আবেগ, আকুতি এই বাংলার প্রান্তরে সবসময় গুমরে কাঁদবে। 

ভেসে গেছে কত প্রাণ লোহিত প্রশ্রবণে 
পিচঢালা পথে বুলেট বিছানো অগ্নিঝরা ক্রোধ 
শানিত হয় কণ্ঠে মোদের ভাষার তলোয়ার  
পৃথিবী ক্লান্তিহীন হাঁটছে আগামীর পথে 
তবু পারিজাত ফুলের পাপড়িতে শুক্লপক্ষের রাত মায়ার নহর ঝরায়
সন্তানহারা মায়ের সেই কান্না আজও প্রতিধ্বনিত হয় এই পাললিক বাংলায়।

লেখক: আমেরিকা প্রবাসী কবি

বার্লিন শহরে সোমবার (২৪ আগস্ট) Melia Hotel International–এর বল রুমে বাংলা কাগজ বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান অনুষ্ঠান জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো। ইউরোপের বিভিন্ন শহর থেকে প্রায় দুই...
জাপানের সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অংশগ্রহণ বৃদ্ধি এবং উভয় দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিজুওকা শহরের ঐতিহ্যবাহী ‘গ্র্যানশিপ’ কনভেনশন সেন্টারে আজ...
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বাংলাদেশ ফুটবল ক্লাব মালয়েশিয়ার (বিডিএফসি-মালয়েশিয়া) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক রাফিজ রহমান রাসেল ও...
দিনব্যাপী অনুষ্ঠানে শিশু, কিশোর, নারী-পুরুষ সবার জন্য ছিল দেশীয় খেলাধুলার নানা আয়োজন। শিশুদের দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা, হাড়িভাঙা, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টের পাশাপাশি বড়দের জন্য ফুটবল,...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর