সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে সড়কের নামফলক উন্মোচন

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১১:২১ এএম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে সড়কের নামফলক উন্মোচন করা হয়েছে। গতকাল রোববার স্থানীয় সময় দুপুরে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ঐতিহাসিক শিয়ার্স টাওয়ারের (বর্তমানে উইলিস টাওয়ার) পাদদেশে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’ নামে একটি সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। সিটি অব শিকাগোর উদ্যোগে আয়োজিত এই ঐতিহাসিক নামকরণের শুভ উদ্বোধন করেন শিকাগো সিটির অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মুহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ ও এই নামকরণের উদ্যোক্তা ও শিকাগো ইলিনয় বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু।

এ সময় আরেও উপস্থিত ছিলেন–শিকাগো বিএনপির ফাউন্ডার প্রেসিডেন্ট শাহ মোসাদ্দেক মিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলু মিয়া, উপদেষ্টা জসিমউদ্দীন, কমিউনিটি শিকাগোর প্রেসিডেন্ট শাহ মোশাররফ, শিকাগো বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হাদিউজ্জামান ভুইয়া ও অফিস সম্পাদক শাকির ভুইয়া।     

এই সড়কের নামকরণের প্রধান উদ্যোক্তা শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু। এর আগে ২০১৪ সালে তিনি শিকাগোতে জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করেছিলেন। 

বক্তারা বলেন, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ একটি ঐতিহাসিক ঘটনা। একইসাথে প্রধান উদ্যোক্তা শাহ মোজাম্মেল নান্টু ও তাঁর টিমের সকল সদস্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তাদের এই উদ্যোগের প্রশংসা করেন। 

তারা বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আমরা অনেকেই নানাবিধ কাজ করে থাকি। কিন্তু, যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে জাতীয়তাবাদী আদর্শের দুই মহান ব্যক্তির নামে সড়কের নামকরণের ব্যাপারটি অতুলনীয়। শাহ মোজাম্মেল নান্টুর এই উদ্যোগ চির স্মরণীয় হয়ে থাকবে। কোনো পদ বা অর্থ দিয়ে এমন উদ্যোগের মূল্যায়ন করা সম্ভব নয়। তবে শাহ মোজাম্মেল নান্টুর প্রতি বাংলাদেশের সকল জাতীয়তাবাদী সমর্থকের পক্ষ থেকে ভালোবাসা রইল। জিয়া পরিবারের পক্ষ থেকে রইল অশেষ কৃতজ্ঞতা।     

গত ১৪ অক্টোবর শিকাগো নগর কর্তৃপক্ষ ডাউনটাউন শিকাগোর উইলিস টাওয়ারের (পূর্বনাম সিয়ার্স টাওয়ার) সামনে একটি সড়কের সম্মানসূচক নাম ‘গণতন্ত্রের মা-বেগম খালেদা জিয়া ওয়ে’ রাখার আনুষ্ঠানিক অনুমোদন দেয়। 

উইলিস টাওয়ার শিকাগোর অন্যতম পরিচিত স্থাপনা। এই স্থাপনার সামনে সড়কটির নামকরণের ফলে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান সম্পর্কে জানার সুযোগ পাবেন।

এই উদ্যোগ সম্পর্কে শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি ও অবদানকে সম্মান জানানোর যে অঙ্গীকার আমি দীর্ঘদিন ধরে লালন করে আসছি, এই দুটি উদ্যোগ তারই প্রতিফলন। শিকাগোর বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির কাছে এই সড়কের নামকরণ বিশেষ তাৎপর্য বহন করে।

বর্ণাঢ্য আয়োজনে শেষ হয়েছে ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। চারদিনব্যাপী এ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন অঙ্গরাজ্যের বাংলা বইপ্রেমীরা। উদ্বোধন করেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।...
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস, দোহায় রোববার একটি শোকবই খোলা হয়েছে। দোহায় অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশনের উল্লেখযোগ্যসংখ্যক...
আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির কালীবাড়ীতে গত ২৭ জুলাই বেঙ্গলি সামার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। বেলা ৩টা থেকে শুরু হয়ে এ মেলা চলে রাত ৯টা পর্যন্ত। এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।
আমেরিকায় কর্মরত বাংলাদেশি টেলিভিশন সাংবাদিকদের নিয়ে ‘বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউএসএ’ আত্মপ্রকাশ করেছে। এনটিভির আমেরিকা ব্যুরো প্রধান ফরিদ আলমকে সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের...
দেশের বাজারে টানা ৯ দফা কমার পর এবার সোনার দাম কিছুটা বেড়েছে। ভরিতে সর্বোচ্চ বেড়েছে ৩ হাজার ১৪৯ টাকা। আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে। সকাল ১০টা থেকেই তা কার্যকর...
চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা খেজুরতলা এলাকায় দুইজনের মৃত্যু হয়েছে। মদ পানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এই ঘটনায় আরও অন্তত দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে...
স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের বাছাই (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ হাজার ১৫০ জন প্রার্থী...
মনে হচ্ছিল, এবার বুঝি হারটা ঠেকাতে পারবে না হানসি ফ্লিকের দল। কিন্তু সেই ধারণা উল্টে দিয়েছে কাতালান ক্লাবটি। দ্বিতীয়ার্ধে ৫৭ থেকে ৬৭- এই ১১ মিনিটের মধ্যে ভিয়ারিয়ালের জালে ৩ বার বল জড়ায় বার্সা। তাতে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর