স্পেনে গ্যারেজে আগুন লেগে বাংলাদেশি যুবকের মৃত্যু 

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১০:৫০ পিএম

স্পেনের রাজধানী মাদ্রিদের আরগানসুয়েলা এলাকায় একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউসুফ হাসান আলিফ (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় একটি ভবনের নিচে থাকা গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা হয়। 

গ্যারেজটিতে বিভিন্ন স্টোররুম এবং বিপুলসংখ্যক ইলেকট্রিক বাইসাইকেল রাখা ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গ্যারেজের ভেতরে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

Emergencias Madrid-এর তথ্য অনুযায়ী, রাত ৮টার কিছু আগে অগ্নিকাণ্ডের খবর পায় জরুরি সমন্বয় কেন্দ্র। খবর পেয়ে মাদ্রিদ সিটি কাউন্সিলের দমকল বাহিনীর ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। দমকলকর্মীরা সেখানে গিয়ে দেখতে পান, আগুন ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গ্যারেজের ভেতরে প্রচণ্ড তাপ ও ঘন ধোঁয়ার পাশাপাশি স্টোররুম ও গ্যারেজের জটিল, গোলকধাঁধার মতো কাঠামোর কারণে উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে পড়ে। দীর্ঘ প্রচেষ্টার পর দমকলকর্মীরা গ্যারেজের ভেতরে প্রবেশ করতে সক্ষম হন এবং আগুনের মূল কেন্দ্র শনাক্ত করেন।

এরপর গ্যারেজের ভেতর থেকে ২৫ বছর বয়সী এক যুবককে উদ্ধার করা হয়। দমকলকর্মীরা তাকে বাইরে নিয়ে এলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছিল। ঘটনাস্থলে থাকা SAMUR-Protección Civil-এর চিকিৎসাকর্মীরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার শরীরে ধোঁয়াজনিত বিষক্রিয়া এবং শ্বাসনালিতে পোড়ার লক্ষণ পাওয়া যায়।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্য ও নিহতের পরিচিতদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত যুবকের নাম ইউসুফ হাসান আলিফ। তার বাবার নাম আব্দুল মতালিব। বাড়ি উত্তরগাঁও, কালীগঞ্জ এলাকায়। তিনি ২০০০ সালে গাজীপুরে জন্মগ্রহণ করেন বলে জানা গেছে। 

পরিবার ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির তথ্য অনুযায়ী, আলিফ গত বছর স্পেনে আসেন। সম্প্রতি তিনি স্পেনে নিয়মিতকরণের নতুন প্রক্রিয়ায় আবেদন করেছিলেন।মৃত্যুর মাত্র তিন দিন আগে তাঁর কাজের অনুমতিও আসে।

“আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে যাইতেছে ভাই।”

এই বার্তাটি ছড়িয়ে পড়ার পর মাদ্রিদে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলিফের ছবি ও তাঁর শেষ বার্তা শেয়ার করে শোক প্রকাশ করছেন। আগুন নিয়ন্ত্রণে আনার পরও দমকলকর্মীরা বেশ কিছু সময় ঘটনাস্থলে কাজ করেন। গ্যারেজের ভেতরে জমে থাকা আগুনের ফলে তৈরি গ্যাস বের করে দেওয়া হয় এবং পুরো স্থানটি ভালোভাবে বাতাস চলাচলের উপযোগী করা হয়।

এ ছাড়া আগুন পুনরায় জ্বলে ওঠার ঝুঁকি এড়াতে গ্যারেজে থাকা ইলেকট্রিক বাইসাইকেলগুলোও বাইরে সরিয়ে নেওয়া হয়।এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্ত করে দেখছে Policía Nacional। তদন্তে Policía Municipal de Madrid সহযোগিতা করছে।

তবে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির দেওয়া তথ্য অনুযায়ী নিহত যুবকের পরিচয় ইউসুফ হাসান আলিফ হলেও, স্প্যানিশ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক পরিচয়-সংক্রান্ত তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত তাঁর পরিচয় ও অন্যান্য ব্যক্তিগত তথ্য স্থানীয় সূত্রের তথ্য হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

 

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)’র ২০২৬–২৭ সেশনের ৭৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে...
রাশিয়ার মস্কোতে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক কোরের সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজনে ১৫০ জনের...
লেবাননের রাজধানী বৈরুতের কয়েকটি এলাকা থেকে প্রবাসীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। আজ মঙ্গলবার দূতাবাস প্রধান আনোয়ার হোসাইন ভিডিও বার্তায় এ তথ্য জানান। 
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস, দোহায় রোববার একটি শোকবই খোলা হয়েছে। দোহায় অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশনের উল্লেখযোগ্যসংখ্যক...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর