লেবাননে বাংলাদেশিদের সর্তক করে যে বার্তা দিল দূতাবাস

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৩ পিএম

লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা এলেও দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। গতকাল বৃহস্পতিবার এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদের এখনই বর্তমান আশ্রয়স্থল ত্যাগ না করার অনুরোধ জানানো হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, লেবানন ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি নিয়ে লেবানন সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট ঘোষণা ও আনুষ্ঠানিক দিক-নির্দেশনা না আসছে, ততক্ষণ পর্যন্ত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া বাংলাদেশিদের বর্তমান অবস্থান পরিবর্তন না করাই শ্রেয়।

বিজ্ঞপ্তিতে প্রবাসীদের নিজ নিজ কর্মস্থল বা আবাসস্থলে ফেরার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

দূতাবাস আরও জানায়, প্রবাসী কর্মীরা তখনই তাদের পুরনো কর্মস্থল বা বাসস্থানে ফিরবেন, যখন তাদের সংশ্লিষ্ট কফিল বা নিয়োগকর্তা ওই এলাকাটি সম্পূর্ণ নিরাপদ হওয়ার বিষয়টি নিশ্চিত করবেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার জেরে অনেক প্রবাসী বাংলাদেশি তাদের নিয়মিত কর্মস্থল ও বাসস্থান ছেড়ে সরকারি বা বেসরকারি বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই জরুরি নির্দেশনা প্রদান করেছে বৈরুতস্থ বাংলাদেশ মিশন।

 

 

চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীর হামলার পরিপ্রেক্ষিতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে। সোমবার এক ‘অত্যন্ত জরুরি’ বিজ্ঞপ্তিতে দূতাবাস...
শরতের স্নিগ্ধ আবেশ, চণ্ডীপাঠের গাম্ভীর্য আর আগমনী সুরের মূর্ছনায় অস্ট্রেলিয়ার সিডনিতে মহালয়ার আবাহনে শুরু হয়েছে দেবীপক্ষের সূচনা। শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে মহালয়াকে কেন্দ্র করে প্রবাসের...
ডেনমা‌র্কের রাজধানী কোপেন‌হে‌গে‌নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের উদ্যোগে গত ২৭ সে‌প্টেম্বর হ‌তে চালু  হলো ‘বাংলা বর্ণমালা স্কুল’।  প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা,...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর