৩০০ বছর আগের চিঠিতে নিউটন লিখেছেন, পৃথিবী ধ্বংস হবে ২০৬০ সালে!

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৪ পিএম

মহাবিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন ৩০০ বছরেরও বেশি সময় আগে একটি চিঠিতে পৃথিবী ধ্বংসের ভবিষ্যদ্বাণী করে গেছেন। তাঁর সেই বিস্ময়কর চিঠি নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট।

মহাকর্ষ সূত্রের আবিষ্কারক হিসেবে কালজয়ী হয়ে আছেন স্যার আইজ্যাক নিউটন। তিনি ১৭০৪ সালে একটি চিঠি লিখেছিলেন। চিঠিটিতে বলেছিলেন, ২০৬০ সালে পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে। তবে তিনি ‘ধ্বংস’ শব্দের পরিবর্তে ‘পুনঃস্থাপন’ শব্দটি লিখেছেন।

ওই চিঠিতে নিউটন আরও লিখেছেন, যীশু এবং সাধুরা আবারও পৃথিবীতে ফিরে আসবেন এবং বিশ্বজুড়ে ১ হাজার বছরব্যাপী শান্তি প্রতিষ্ঠা করবেন।

নিউটনের চিঠি। ছবি: ডেইলি মেইল থেকে নেওয়া কানাডার হ্যালিফ্যাক্সের ইউনিভার্সিটি অব কিংস কলেজের অধ্যাপক স্টিফেন ডি স্নোবেলেন বলেন, ‘একজন ধর্মপ্রাণ খ্রিস্টান হিসেবে নিউটন পবিত্র গ্রন্থ বুক অব ড্যানিয়েলে উল্লিখিত তারিখগুলো ব্যবহার করে পৃথিবী ধ্বংসের দিনক্ষণ গণনা করেছেন।’

স্টিফেন ডি স্নোবেলেন ডেইলি মেইলকে বলেন, নিউটনের ভবিষ্যদ্বাণীতে তাঁর উদ্ভাবিত ক্যালকুলাসের মতো জটিল কোনো কিছুর ব্যবহার ছিল না। শিশুরা পারে এমন সহজ পাটিগণিত ব্যবহার করেছিলেন তিনি। নিউটন ১২৬০, ১২৯০, ১৩৩৫ ও ২৩০০ দিন ব্যবহার করেছিলেন, যা খ্রিষ্টানদের পবিত্রগ্রন্থ বুক অব ড্যানিয়েল ও রেভেলেশনসে পাওয়া যায়।

নিউটনের মতো একজন পদার্থবিদ কেন ভবিষ্যদ্বাণী নিয়ে মেতে ছিলেন সে ব্যাপারে অধ্যাপক স্নোবেলেন বলেন, ‘নিউটন আধুনিক অর্থে বিজ্ঞানী ছিলেন না; বরং তিনি ছিলেন একজন প্রাকৃতিক দার্শনিক। মধ্যযুগ থেকে ১৮ শতক পর্যন্ত প্রচলিত প্রাকৃতিক দর্শনে কেবল প্রকৃতির অধ্যয়নই অন্তর্ভুক্ত ছিল না; বরং প্রকৃতিতে ঈশ্বরের উপস্থিতি নিয়ে অধ্যয়নও অন্তর্ভুক্ত ছিল। নিউটনের জন্য ধর্ম ও আমরা এখন যাকে বিজ্ঞান বলি, তার মধ্যে কোনো অভেদ্য পার্থক্য ছিল না। তিনি দীর্ঘ জীবনজুড়ে প্রকৃতি বা ধর্মগ্রন্থের মধ্যে থাকা সত্য আবিষ্কার করার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন।’

সফলভাবে শেষ হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব (এনএসইউপিসি) ও ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’র যৌথ উদ্যোগে আয়োজিত ১৩তম মৌসুমের ‘এনএসইউ ফার্মাফেস্ট’। একইসঙ্গে...
বাংলাদেশে ক্যান্সারের ক্রমবর্ধমান বোঝা মোকাবিলায় পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ প্রয়োগের মাধ্যমে একটি সমন্বিত, ন্যায়সংগত ও টেকসই ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রকৃতির অজানা ও সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্যের ভাইরাল জেনোম তৈরি করেছেন বিজ্ঞানীরা, যা নির্দিষ্ট পোষকদেহে আক্রমণ করতে পারে। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে একে বড়...
বিশ্বের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানগুলো সম্প্রতি এক অভূতপূর্ব ও ভীতিকর পরিস্থিতির কথা জানিয়েছে। ওপেনএআই, অ্যানথ্রোপিক এবং মেটার মতো জায়ান্টরা জানিয়েছে, তাদের পরীক্ষামূলক এআই মডেলগুলো...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর