এআই তৈরি করল কৃত্রিম ভাইরাস, আশা নাকি ঝুঁকি?

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৯:১১ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রকৃতির অজানা ও সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্যের ভাইরাল জেনোম তৈরি করেছেন বিজ্ঞানীরা, যা নির্দিষ্ট পোষকদেহে আক্রমণ করতে পারে। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে একে বড় মাইলফলক হিসেবে দেখা হলেও এর সম্ভাব্য জৈব নিরাপত্তা ঝুঁকি নিয়েও তৈরি হয়েছে গভীর উদ্বেগ।

আন্তর্জাতিক সাময়িকী ‘সাইন্স’-এ প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, ইভো নামের এআইকে প্রশিক্ষণ দিতে অগণিত উৎস থেকে সংগৃহীত জেনেটিক সিকোয়েন্স ব্যবহার করা হয়েছে। চ্যাটজিপিটির মতো ভাষাভিত্তিক মডেলগুলোর মতোই বিপুল ডেটাসেটের ওপর ভিত্তি করে শেখে এই এআই টুল।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আর্ক ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এই এআই ব্যবহার করে হাজার হাজার জেনোম কম্বিনেশন তৈরি করেন। এরপর ল্যাবরেটরিতে সংশ্লেষিত প্রায় ৩০০টি জেনোম পরীক্ষার মাধ্যমে ১৬টি সক্রিয় ব্যাকটেরিওফেজ ভাইরাস পাওয়া যায়। এই ভাইরাসগুলো মানবদেহে ক্ষতি না করে কেবল ক্ষতিকারক ‘ই কোলাই’  ব্যাকটেরিয়াকে সংক্রমিত করে।

পরীক্ষাগারে প্রমাণিত হয়েছে, নতুন উদ্ভাবিত এই কৃত্রিম ভাইরাসগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স ই কোলাই ধ্বংস করতে সক্ষম—যা প্রাকৃতিক ভাইরাস পারছিল না। বিজ্ঞানীদের মতে, দ্রুত রূপ পরিবর্তনকারী জীবাণুর বিরুদ্ধে সহনশীল ও কার্যকর ফেজ থেরাপি তৈরির নতুন পথ উন্মোচন করেছে এই উদ্ভাবন।

তবে বিজ্ঞানের এই অভাবনীয় অর্জনের পাশে তীব্র শঙ্কাও প্রকাশ করেছেন চিকিৎসাবিজ্ঞানীরা। জনস হপকিন্স সেন্টার ফর হেলথ সিকিউরিটির বিশেষজ্ঞরা সায়েন্স সাময়িকীতে সতর্ক করে লিখেছেন, জেনারেটিভ এআই দিয়ে ভাইরাসের জিনোম বানানোর প্রযুক্তি এখন বাস্তবতা; কিন্তু এটি নিরাপদে পরিচালনা করার মতো কোনো নীতিমালা বা আন্তর্জাতিক নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি।

বিশেষজ্ঞদের মূল উদ্বেগ ইউক্যারিওট বা মানবদেহে সংক্রমণ ঘটায় এমন জটিল জীবাণু নিয়ে। এআই ব্যবহার করে এমন নতুন রূপ তৈরি হলে তা বিদ্যমান চিকিৎসা বা প্রতিরোধ ব্যবস্থার বাইরে চলে যেতে পারে। তবে বিশেষজ্ঞরা আশ্বাস দিয়ে বলছেন, ল্যাবে পরীক্ষা ও কম দক্ষতার কারণে তাৎক্ষণিকভাবে কোনো অনাকাঙ্ক্ষিত মহামারি ছড়ানোর মতো বিপজ্জনক ভাইরাস স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া আপাতত বেশ কঠিন।

সফলভাবে শেষ হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব (এনএসইউপিসি) ও ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’র যৌথ উদ্যোগে আয়োজিত ১৩তম মৌসুমের ‘এনএসইউ ফার্মাফেস্ট’। একইসঙ্গে...
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিরোধীদের সঙ্গে সিজেপির বিভেদ তৈরির চেষ্টার অভিযোগ করেছেন নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে। মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে...
শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারের দাবিতে বিক্ষোভরত ফরাসি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সুইডিশ পরিবেশবাদী আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। আন্দোলনের কেন্দ্রবিন্দু প্যারিসের সাঁ-দেনি শহরের পল...
যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এতে তাঁর মাথা ফেটে গেছে। মঙ্গলবার দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এ ঘটনা হয়।
অবরুদ্ধ থাকার ৩০ ঘণ্টা পর উদ্ধার হলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য শেখ শরীফুল আলম। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর