ডিপসিক এআই নিয়ে কোর্স চালু চীনের বিশ্ববিদ্যালয়ে

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪০ পিএম

গত মাসে (জানুয়ারি) চীনভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ডিপসিক তাঁদের নিজস্ব চ্যাটবট (ডিপসিক এআই অ্যাসিসট্যান্ট) ও ‘আর১’ (আর ওয়ান) রিজনিং এআই মডেলটি রিলিজ করার মাধ্যমে এআই প্রযুক্তির জগতে ব্যাপক আলোড়ন তৈরি করে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিখাতে বিরাজমান স্থিতাবস্থাকে রীতিমতো নাড়িয়ে দিতে সক্ষম হয় ডিপসিক। এবারে জানা গেল, চীনের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এআই নিয়ে কোর্স চালু করেছে, যেখানে শিক্ষার্থীরা ডিপসিক এআই নিয়ে পড়াশোনা করবে।

উল্লেখ্য, ডিপসিকের আগমনকে প্রযুক্তি জগতের অনেকেই চীনের জন্য ‘স্পুটনিক মুহুর্ত’ (পৃথিবী থেকে কক্ষপথে প্রথম স্যাটেলাইট পাঠানোর মুহূর্ত) বলে অভিহিত করেছেন। লিয়াং ওয়েনফেং-এর প্রতিষ্ঠিত ডিপসিক তাঁদের ‘আর১’ মডেলটি তৈরি করেছে অতি অল্প খরচে এবং এর অপারেশন খরচও তুলনামূলকভাবে অনেকটাই কম। কিন্তু সক্ষমতার দিক থেকে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই’র উন্নত মডেল ‘০১’ এর সাথেও একে তুলনা করা যায়।

আমেরিকা ও ইউরোপ একদিকে যেমন ডিপসিকের বিরুদ্ধে চুরির অপবাদ নিয়ে এসেছে অন্যদিকে তাঁদের প্রতিষ্ঠানগুলো ডিপসিককে কাজেও লাগাতে শুরু করেছে। তবে তথ্য সুরক্ষা, ব্যক্তিগত গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে ইতোমধ্যেই ইতালি, সাউথ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মতো বেশ কয়েকটি দেশে বিভিন্ন ধরণের নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে ডিপসিক। আরও কয়েকটি দেশে সরকারি নজরদারিতে রয়েছে ডিপসিকের চ্যাটবটটি।

ইউরোপ ও আমেরিকার চোখে ডিপসিক যেমনই হোক না কেন, চীন তাঁদের এআই খাতে ডিপসিককে গুরুত্বপূর্ণ এক অর্জন হিসেবে দেখছে। সম্প্রতি দেশটির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এআই নিয়ে কোর্স চালু করার করা জানিয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে ডিপসিকের তৈরি এআই চ্যাটবট ও মডেলগুলো। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ডিপসিকের তৈরি দুটি এআই মডেল-ই (ভি৩ ও আর১) বেশ সাড়া জাগিয়েছে। আমেরিকার সিলিকন ভ্যালির প্রকৌশলীরাও ডিপসিক এআই নিয়ে পঞ্চমুখ। সক্ষমতার দিক থেকে ডিপসিকের মডেলগুলোকে তুলনা করা যায় মেটা ও ওপেনএআই’র উন্নত এআই মডেলগুলোর সাথে।

চীনের কোন কোন বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে এআই কোর্স?
বিজ্ঞান ও প্রযুক্তিখাতে নিজেদের উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি করতে চীন সরকার বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। এর মধ্যে একটি হচ্ছে স্কুল ও বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত গবেষণাকে ত্বরান্বিত করা। এছাড়া গত মাসে (জানুয়ারি) চীন তাঁদের প্রথম জাতীয় কর্মপরিকল্পনা ঘোষণা করে, যার লক্ষ্য হচ্ছে বিশ্বের অন্যতম সেরা শিক্ষা ব্যবস্থা তৈরির মাধ্যমে ২০৩৫ সালের মধ্যে শিক্ষাভিত্তিক একটি শক্তিশালী জাতিতে পরিণত হওয়া। 

এই প্রেক্ষাপটে দেশটির বেশ ক’টি বিশ্ববিদ্যালয় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলাদা কোর্স চালু করার ঘোষণা দিয়েছে। দক্ষিণ গুয়াংদং প্রদেশের শেনঝেন বিশ্ববিদ্যালয় গত সপ্তাহেই জানিয়েছে যে, তাঁরা ডিপসিক-কে কেন্দ্র করে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে। 

এই কোর্সটি শিক্ষার্থীদেরকে গুরুত্বপূর্ণ প্রযুক্তি সম্পর্কে জানার ও শেখার সুযোগ করে দিবে। এছাড়া নিরাপত্তা, গোপনীয়তা ও নৈতিকতাসহ এআই প্রযুক্তির বিভিন্ন চ্যালেঞ্জিং দিকসমূহ সম্পর্কেও জানতে পারবেন শিক্ষার্থীরা। প্রযুক্তিগত উদ্ভাবন ও এর নৈতিক ব্যবহারের মানদণ্ডের মধ্যে ভারসাম্য রক্ষা করার বিষয়েও শেখানো হবে এই কোর্সে। 

চীনের পূর্বাঞ্চলে অবস্থিত ঝেইজিয়াং বিশ্ববিদ্যালয় চলতি মাসেই ডিপসিক নিয়ে বিশেষ কোর্স চালু করার কথা জানিয়েছে।

সাংহাই’র জিয়াও তং বিশ্ববিদ্যালয় তাঁদের কোর্সগুলোতে উন্নত এআই লার্নিং টুল হিসেবে এখন ডিপসিক ব্যবহার করছে। ডিপসিক ব্যবহার করার মাধ্যমে রেনমিন বিশ্ববিদ্যালয় তাঁদের শিক্ষাদান, গবেষণা ও ক্যাম্পাস অফিসের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে পেরেছ।

উল্লেখ্য, গত সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক সভায় দেশটির প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেছে। উক্ত সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আলিবাবা’র প্রতিষ্ঠাতা জ্যাক মা ও ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং।

তথ্যসূত্র: রয়টার্স

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর