অনলাইন টিকিট কেনা সহজ করল এসএসএলকমার্জ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৫ পিএম

অনলাইনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কেনা আরও সহজ করল এসএসএলকমার্জ। এই পেমেন্ট গেটওয়ের ৩৬টিরও বেশি চ্যানেলের মাধ্যমে এখন টাকা পরিশোধ নিয়ে কাজ করছে। সম্প্রতি এ বিষয়ে দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি পার্টনারশিপ চুক্তি হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পার্টনারশিপ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাহক ভিত্তি ও প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ইমেজ বৃদ্ধিতে সহায়ক হবে।

উক্ত অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক, অর্থ (উপ-সচিব) মো. নওশাদ হোসেন, মহাব্যবস্থাপক (রাজস্ব ও এফএমআইএস) আবু সাইদ মো. মঞ্জুর ইমাম, উপ-মহাব্যবস্থাপক (রাজস্ব হিসাব) মো. রাশেদুল ইসলাম, উপ-ব্যবস্থাপক (হিসাব) সাজ্জাদুল ইসলাম নাসির, জুনিয়র হিসাব কর্মকর্তা মোহাম্মদ মহিদুল ইসলাম। 

এছাড়া এসএসএলকমার্জের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রায়ান এস. ইসলাম, এনগেজ ৩৬০-এর সিইও অনিরুদ্ধ দেব এবং এসএসএলকমার্জের সিনিয়র ম্যানেজার ও এসএসএলকমার্জ ই-কমার্স সার্ভিসের প্রধান মো. সাগীর আহমেদ রবিন।

মো. নওশাদ হোসেন বলেন, ‘এসএসএলকমার্জের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে পেমেন্ট ফ্রেমওয়ার্ক উন্নত করেছি এবং নিরাপদ পেমেন্ট সেবা প্রদান করেছি। তাদের সহযোগী প্রতিষ্ঠান এনগেজ ৩৬০-এর সহযোগিতায় আমাদের ব্র্যান্ড ও গ্রাহক সেবা আরও শক্তিশালী হবে।’

রায়ান এস. ইসলাম বলেন, ‘বিমানকে গ্রাহকদের আরও কাছে নিয়ে আসতে এবং লেনদেন প্রক্রিয়া সহজ করতে আমাদের যৌথ সলিউশন কাজ করেছে।’ 
অনিরুদ্ধ দেব বলেন, ‘নতুন মার্কেটিং পন্থায় বিমানের ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে তা শীর্ষস্থানীয় এয়ারলাইন্স হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।’

নতুন এই চুক্তির ফলে পেমেন্ট প্রক্রিয়া আরও কার্যকর ও গ্রাহক-বান্ধব হয়ে উঠেছে। এতে গ্রাহকদের জন্য অনলাইনে টিকিট কেনা সহজ এবং দ্রুত হবে।

বাসের টিকেট কেনার অভিজ্ঞতা আরও সহজ করতে নতুন সুবিধা আনল টিকেটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস। এখন থেকে অনলাইনেই টিকেট বুকিংয়ের পাশাপাশি যাত্রা বাতিলে দ্রুত রিফান্ড সুবিধাও পাবেন যাত্রীরা। এক সংবাদ...
সাইবার নিরাপত্তা গবেষকরা সম্প্রতি জানিয়েছে যে, গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস সম্পর্কিত তথ্য হেরফের (জিপিএস স্পুফিং) করার মাধ্যমে এখন ‘সময় হ্যাক’ বা সময় সম্পর্কিত ভুল তথ্য প্রদান করা হচ্ছে।...
বাতাসে ভাসতে ভাসতে খাবার খেতে চান? তবে আপনার জন্য সুখবর। শিগগিরই স্ট্রাটোস্ফিয়ারে বসে খাবার খাওয়ার সুযোগ মিলতে যাচ্ছে। তবে পকেটের পয়সা একটু বেশিই খরচ করতে হবে। একবেলা খেতে গুনতে হবে প্রায় ৫ লাখ...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর