বিডিটিকেটসে নতুন সুবিধা, মিলবে দ্রুত রিফান্ড

অনলাইনে বাসের টিকেট বুকিংয়ের পাশাপাশি যাত্রা বাতিল হলে দ্রুত রিফান্ড সুবিধা দিচ্ছে বিডিটিকেটস। কাউন্টারে না গিয়েই ঘরে বসে সম্পন্ন করা যাচ্ছে পুরো প্রক্রিয়া।

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৮:৩২ পিএম

বাসের টিকেট কেনার অভিজ্ঞতা আরও সহজ করতে নতুন সুবিধা আনল টিকেটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস। এখন থেকে অনলাইনেই টিকেট বুকিংয়ের পাশাপাশি যাত্রা বাতিলে দ্রুত রিফান্ড সুবিধাও পাবেন যাত্রীরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে প্রতিষ্টানটি।

বিডিটিকেটসের অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে দেশের বিভিন্ন রুটের বাসের টিকেট খুব সহজে কেনা যাচ্ছে। যাত্রীরা পছন্দের বাস, সময় ও আসন নির্বাচন করে মুহুর্তের মধ্যেই বুকিং সম্পন্ন করতে পারবেন। ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন এলে নিয়ম অনুযায়ী নিজেরাই টিকেট বাতিল করতে পারবেন। সেই সাথে রিফান্ড প্রক্রিয়াও হবে দ্রুত। আর টাকা ফেরত পেতে যেতে হবে না কাউন্টারে।

একই সঙ্গে রিটার্ন টিকেট বুক করার সুবিধা রাখছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া উৎসব, ছুটির মৌসুম ও সাপ্তাহিক ছুটিতে যাত্রীদের জন্য  থাকছে বিভিন্ন অফার ও মূল্যছাড়। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে অ্যাপ ও ওয়েবসাইটে আনা হয়েছে নতুন পরিবর্তন। ফলে টিকেট বুকিং, বাতিল এবং রিফান্ড, সব প্রক্রিয়াই হবে আগের থেকে সহজ ও দ্রুত।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর