বাতাসে ভাসমান রেস্তোরাঁ, খেতে হলে গুনতে হবে সাড়ে ৫ কোটি টাকা

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৩:১৩ পিএম

বাতাসে ভাসতে ভাসতে খাবার খেতে চান? তবে আপনার জন্য সুখবর। শিগগিরই স্ট্রাটোস্ফিয়ারে বসে খাবার খাওয়ার সুযোগ মিলতে যাচ্ছে। তবে পকেটের পয়সা একটু বেশিই খরচ করতে হবে। একবেলা খেতে গুনতে হবে প্রায় ৫ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৫ কোটি টাকা। 

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, বিলাসবহুল মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেসভিআইপি এই উদ্যোগ নিয়েছে। ছয় ঘণ্টার উচ্চ-প্রযুক্তিসম্পন্ন স্পেস বেলুনে ভ্রমণের পাশাপাশি পর্যটকদের জন্য সুস্বাদু খাবারের বন্দোবস্ত করেছে সংস্থাটি। এরইমধ্যে একজন ডেনিশ শেফ নিয়োগ দেওয়া হয়েছে। শেফ রাসমাস মুংক ছয়জন অতিথির জন্য লোভনীয় খাবার বানাবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ১ লাখ ফুট বা ৩০ কিলোমিটার ওপরে পরিবেশন করা হবে এই খাবার।  খাবার খেতে খেতে সূর্যোদয় দেখার সুযোগ পাবেন অতিথিরা। একইসঙ্গে ওয়াইফাইয়ের মাধ্যমে বাড়িতে থাকা কাছের মানুষ ও বন্ধুদের সঙ্গে লাইভ স্ট্রিমিং করার সুযোগ দিচ্ছে স্পেসভিআইপি।

বিখ্যাত ডেনিশ রেস্তোরাঁ অ্যালকেমিস্টের শেফ রাসমাস জানান, তিনি চান খাবারগুলো ভ্রমণের মতোই উদ্ভাবনী হোক। রোমাঞ্চকর সফরের পাশাপাশি এই খাবারের অভিজ্ঞতা মানুষ চিরকাল মনে রাখবেন বলে মনে করেন শেফ।

ব্যয়বহুল হলেও মহাকাশযানে প্রথম ট্রিপে অনেকেই যেতে আগ্রহী। অনলাইনে ঘোষণা দেওয়ার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে অনেক লোক বিস্তারিত জানতে যোগাযোগ শুরু করেছেন। রেজিস্টেশনের বিষয়ে জানতে চেয়েছেন অনেকে।

আগামীতে আরো বেশি মানুষ এই অনন্য অভিজ্ঞতার সাক্ষী হলে ব্যয়বহুল যাত্রার খরচ কমানো হবে। স্পেসভিআইপি প্রতিষ্ঠাতা রোমান চিপোরুখা বলেন, এরইমধ্যে অনেকে এই অভিজ্ঞতার সাক্ষী হতে আগ্রহ প্রকাশ করেছে। তবে এখন মাত্র ছয়টি আসন রয়েছে। পরবর্তীতে সংখ্যাটি বাড়ানো হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। 

স্পেসভিআইপির বিবৃতি অনুসারে, মহাকাশযানটি একটি স্পেস বেলুনের সহায়তায় উত্তোলন করা হবে। এতে রকেটের পরিবর্তে নাসার তৈরি প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। আগামী মাসে পরীক্ষামূলক ফ্লাইট চালু হবে। 

আজ রাতের আকাশে এক অভূতপূর্ব ও বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। একই দিনে মহাবিশ্বে ঘটতে চলেছে চারটি বড় মহাজাগতিক ঘটনা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ছয়টি গ্রহের এক সারিতে অবস্থান (প্ল্যানেট প্যারেড),...
বাসের টিকেট কেনার অভিজ্ঞতা আরও সহজ করতে নতুন সুবিধা আনল টিকেটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস। এখন থেকে অনলাইনেই টিকেট বুকিংয়ের পাশাপাশি যাত্রা বাতিলে দ্রুত রিফান্ড সুবিধাও পাবেন যাত্রীরা। এক সংবাদ...
আগামী ১২ আগস্ট আকাশে ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক ঘটনা—পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বিষয়টি জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে বাংলাদেশ থেকে সরাসরি এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ...
মানুষের চাঁদ জয়ের গল্প নতুন নয়। কিন্তু সময়ের ব্যবধানে সেই গল্প যেন একটু থমকে গিয়েছিল। প্রায় পাঁচ দশক পর আবারও চাঁদের পথে মানুষের যাত্রা। এই খবরেই সাড়া পড়ে যায় বিশ্বজুড়ে। আর সেই অভিযানের অভিজ্ঞতা...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর