ডিপসিকের খরচের তুলনায় লাভ ৫৪৫ শতাংশ!

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১০:৩৪ পিএম

নতুন বছরের শুরুতেই এআই’র জগতে আলোড়ন তৈরি করেছে চীনের স্টার্টআপ প্রতিষ্ঠান ডিপসিক। আর১ (আর ওয়ান) ও ভি৩ (ভিথ্রি) মডেল দুটি’তে সমৃদ্ধ ডিপসিক এআই অ্যাসিসট্যান্ট নামের চ্যাটবট নিয়ে আসার মাধ্যমে চ্যাটজিপিটি’র মতো শীর্ষ চ্যাটবটের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে ডিপসিক। উপরন্তু মাত্র ৬ মিলিয়ন ডলারে তৈরি এই মডেলগুলো, যেখানে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে আমেরিকান এআই প্রতিষ্ঠানগুলো। এবার জানা গেল, প্রতি ১ ডলার খরচের বিপরীতে ডিপসিকের মুনাফা ৫৪৫ ডলার!

ডেভেলপারদের জনপ্রিয় প্ল্যাটফর্ম গিটহাবে গত শনিবার (১ মার্চ) পোস্ট করে এ তথ্য জানিয়েছে ডিপসিক। প্রতিষ্ঠানটি বলছে, আর১ (আর ওয়ান) ও ভি৩ (ভিথ্রি) এআই মডেল দুটির দৈনিক ‘ইনফারেন্স’ খরচ হচ্ছে ৮৭ হাজার ৭২ ডলার। এক্ষেত্রে ডিপসিকে ব্যবহৃত এনভিডিয়ার প্রতিটি এইচ৮০০ চিপের ঘন্টা প্রতি খরচ ধরা হয়েছে ২ ডলার। ‘ইনফারেন্স’ হচ্ছে প্রশিক্ষিত এআই মডেলগুলো দিয়ে বিভিন্ন কাজ করানো। খরচের বিপরীতে ডিপসিকের এআই মডেলগুলোর দৈনিক আয় ৫ লাখ ৬২ হাজার ২৭ ডলার। অর্থাৎ, খরচের অনুপাতে মুনাফা ৫৪৫ শতাংশ। সে হিসেবে, ডিপসিকের বার্ষিক আয় ছাড়িয়ে যাবে ২০০ মিলিয়ন ডলার।

তবে এর মানে এই নয় যে, খরচ-মুনাফার এই অনুপাতেই ডিপসিক প্রতিদিন আয় করে চলেছে। আসলে এটি তাত্ত্বিক বা থিওরেটিক্যাল একটি হিসেব। অর্থাৎ, আদর্শ পরিস্থিতি’তে সম্ভাব্য সর্বোচ্চ আয় হলেই কেবল এই অনুপাতে মুনাফা অর্জন করতে পারবে ডিপসিক। প্রতিষ্ঠানটির তরফ থেকেও বলা হয়েছে যে, তাঁদের প্রকৃত আয় এর চেয়ে অনেক কম। উল্লেখ্য, ডিপসিকের এআই অ্যাসিসট্যান্টসহ তাঁদের বেশিরভাগ সার্ভিসই বিনামূল্যে ব্যবহার করা যায়। ফলে গুটিকয়েক সার্ভিসের মাধ্যমেই তাঁরা কেবল আয় করতে পারে। 

কিন্তু তা সত্ত্বেও ডিপসিকের প্রকাশিত খরচ-মুনাফার এই অনুপাত বেশ তাৎপর্যপূর্ণ। কেননা এর মাধ্যমে প্রতিষ্ঠানটি তাঁদের মুনাফা লাভের সম্ভাবনার একটি চিত্র তুলে ধরল, যেটা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কার্যকর ভূমিকা রাখবে বলেই ধারণা করা হচ্ছে। ডিপসিকের লক্ষ্যও তা-ই। 

তবে এতে করে আরও বিপাকে পড়েছে ওপেনএআই, গুগল ও অ্যানথ্রপিকের মতো আমেরিকান এআই প্রতিষ্ঠানগুলো। ডিপসিকের আগমনে আমেরিকানদের বিলিয়ন ডলার এআই বিনিয়োগ এমনিতে ছিল প্রশ্নের মুখে। এবার ডিপসিকের খরচ-মুনাফার অনুপাত প্রকাশিত হওয়ায় তাঁদের উপর বিনিয়োগকারীদের চাপ আরও বৃদ্ধি পাবে। উল্লেখ্য, আমেরিকান প্রতিষ্ঠানগুলোর তুলনায় ডিপসিকের কম্পিউটেশনাল খরচও অনেকাংশে কম। 

তথ্যসূত্র: রয়টার্স 

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর