চীনের ডিপসিক ফিরে এল সাউথ কোরিয়ায়

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পিএম

চীনের ডিপসিক এআই আবারও ফিরে এসেছে সাউথ কোরিয়ায়। আজ সোমবার থেকে কোরিয়ার অ্যাপ মার্কেটে দেখা যাচ্ছে ডিপসিক এআই অ্যাসিসট্যান্ট টুলটি। ব্যবহারকারীরা চাইলেই অ্যাপটি ডাউনলোড করতে পারছেন। ফেব্রুয়ায়রি’তে ডেটা সুরক্ষা সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে অ্যাপটির ডাউনলোড দেশটিতে স্থগিত হওয়ার পর আজই প্রথম সাউথ কোরিয়ার অ্যাপ মার্কেটে ফিরে এল ডিপসিক।

উল্লেখ্য, জানুয়ারি’তে ডিপসিক তাঁদের এআই অ্যাসিসট্যান্ট টুলটি নিয়ে এসে বিশ্বব্যাপী এআই খাতে আলোড়ন তৈরি করে। চ্যাটজিপিটি, জেমিনি’র মতো শীর্ষ এআই টুলগুলোর ভগ্নাংশ পরিমাণ অর্থ ব্যয়ে তৈরি এই টুলটি পারফরম্যান্সের দিক দিয়েও উন্নত এআই মডেলগুলোর প্রায় সমকক্ষ। পাশাপাশি উন্মুক্ত উৎসের (ওপেন সোর্স) টুল হওয়ায় যে কেউ একে নিজের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবে। 

জানুয়ারি’তে রিলিজ হওয়ার পর টুলটি আমেরিকার অ্যাপ মার্কেটে অনেক দিন শীর্ষে অবস্থান করেছে। অতি স্বল্প খরচে তৈরি উন্নত এই টুলটির আগমনে বিনিয়োগকারীদের কাছ থেকে চাপের মুখে পড়ে এআই খাতে বিলিয়ন ডলার বিনিয়োগ করা শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলো। শেয়ার বাজারে এআই প্রতিষ্ঠানগুলোর দামও পড়ে যায় উল্লেখযোগ্যহারে।

এরপর থেকে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ডিপসিকের প্রযুক্তি গ্রহণ করতে শুরু করে। আলিবাবা, হুয়াওয়ে, টেনসেন্টের মতো চীনের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি এনভিডিয়া, মাইক্রোসফট ও অ্যামাজনের মতো মার্কিন প্রতিষ্ঠানও বর্তমানে ডিপসিক এআই ব্যবহার করছে। ডিপসিককে কেন্দ্র করে চীনের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যেই এআই বিষয়ক কোর্সও চালু করা হয়েছে। 

গত বৃহস্পতিবার সাউথ কোরিয়ার ব্যক্তিগত তথ্য সুরক্ষা কমিশন জানিয়েছে যে, জানুয়ারিতে সাউথ কোরিয়ায় কার্যক্রম শুরুর পর ডিপসিক ব্যবহারকারীদের ডেটা ও প্রম্পট তাঁদের অনুমতি ব্যতিরেকেই স্থানান্তর করেছিল। আর সে কারণেই ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা সুরক্ষার বিষয়ে বিভিন্ন প্রশ্ন উঠে ডিপসিকের বিরুদ্ধে। এই প্রেক্ষাপটেই দেশটিতে অ্যাপটির ডাউনলোড স্থগিত করে সাউথ কোরিয়া প্রশাসন।

দু’মাস পর আজ থেকে আবারও সাউথ কোরিয়ায় অ্যাপলের অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরে ফিরে এসেছে ডিপসিক এআই টুলটি। ডিপসিক অবশ্য তাঁদের গোপনীয়তা সম্পর্কিত নীতিমালা সংশোধন করেছে। সংশোধন প্রসঙ্গে ডিপসিক সাউথ কোরিয়ার ব্যবহারকারীদেরকে বলেছে, ‘আমরা কোরিয়ার ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন মেনে আপনার ব্যক্তিগত তথ্য প্রসেস করে থাকি।’

ডিপসিক আরও বলেছে যে, চীন ও আমেরিকার বেশ কয়েকটি প্রতিষ্ঠানে নিজেদের ব্যক্তিগত তথ্য স্থানান্তরের অনুমতি না দেওয়ার ক্ষমতাও ব্যবহারকারীদের হাতে ছিল। 

অবশ্য দক্ষিণ কোরিয়ার অ্যাপ মার্কেটে ডিপসিক ফিরে আসার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের অনুরোধ স্বত্বেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি চীনের শীর্ষ এআই গবেষণা প্রতিষ্ঠানটি।

সাউথ কোরিয়ার তথ্য সুরক্ষা সংস্থা জানিয়েছে যে, ডিপসিক নিজে থেকেই অ্যাপটিকে সাউথ কোরিয়ার অ্যাপ মার্কেটে ডাউনলোডের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, অ্যাপটি বিনামূল্যেই ডাউনলোড করা যায় এবং চাইলেও প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নেওয়া যায়। 

তথ্যসূত্র: রয়টার্স

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর