জাকারবার্গের মেটায় যোগ দিচ্ছেন ওপেনএআই’র তিন গবেষক

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৯:৪৫ পিএম

কিছুদিন আগেই নিজের ভাই জ্যাক অল্টম্যানের পডকাস্টে উপস্থিত হয়ে ওপেনএআই’র প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানিয়েছিলেন, মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ১০০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ অফার করেছেন ওপেনএআই’র শীর্ষ কয়েকজন কর্মীকে নিজের প্রতিষ্ঠানে নিয়োগ দিতে। সাথে গর্ব করে এও বলেছেন, জাকারবার্গের অফারে তখনও পর্যন্ত তাঁর প্রতিষ্ঠানের সেরা কর্মীদেড় কেউ সাড়া দেয়নি।

তবে এবারে জানা গেল, চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই’র শীর্ষ তিন গবেষকই জাকারবার্গের দেওয়া অফার গ্রহণ করেছেন এবং তাঁরা মেটায় যোগ দিতে যাচ্ছেন। গতকাল বুধবার (২৫ জুন) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদন বলছে, অল্টম্যানের ওপেনএআই ছেড়ে জাকারবার্গের মেটায় যোগ দিচ্ছেন লুকাস বেয়ার, আলেক্সানডার কোলেসনিকভ ও শাহুয়া জাই, যিনি ওপেনএআই’র জুরিখ অফিস প্রতিষ্ঠা করেছেন। বিষয়টিকে এআই খাতে জাকারবার্গের কৌশলী পদক্ষেপের সফলতা হিসেবেই দেখছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।  

এআই প্রযুক্তি খাতে মেটার সাম্প্রতিক অগ্রগতিতে খুব একটা খুশি নন জাকারবার্গ। বিশেষ করে মেটার নিজস্ব এআই মডেল লামা’র সাম্প্রতিক সংস্করণটি প্রত্যাশা অনুযায়ী সাফল্য আনতে পারেনি। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন নতুন একটি সুপারইন্টেলিজেন্স এআই টিম দাঁড় করাবেন। আর এজন্য এআই প্রযুক্তির মেধাবী মানুষগুলোকে একত্রিত করবেন তিনি, যারা মেটার হয়ে এআই প্রযুক্তির উন্নয়নে কাজ করবে।

এই পরিকল্পনার অংশ হিসেবেই ওপেনএআই’র শীর্ষ তিনজন এআই গবেষককে এবার মেটার সুপারইন্টেলিজেন্স টিমে নিয়োগ দিচ্ছেন তিনি। উল্লেখ্য, কয়েক দিন আগেই ডেটা লেবেলিং প্রতিষ্ঠান স্কেল এআই’তে ১৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে মেটা। বিশাল অঙ্কের এই চুক্তির অংশ হিসেবে স্কেল এআই’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আলেক্সান্ডার ওয়াং মেটার সুপারইন্টেলিজেন্স টিমের প্রধান হিসেবে যোগ দিতে যাচ্ছেন।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, জাকারবার্গ নিজেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন বিশ্বের সেরা এআই গবেষকদের সাথে। প্রাথমিক আলাপের পর জাকারবার্গ পাওলো অল্টো ও লেক তাহো’তে নিজের বাসভবনে নৈশভোজে আমন্ত্রণ জানাচ্ছেন এআই প্রযুক্তির শীর্ষ মেধাবী ও গবেষকদেরকে। 

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর