বিশ্বের প্রথম ৪ ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান এনভিডিয়া

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৫:১১ পিএম

চারিদিকে যখন এআই প্রযুক্তির জয়জয়কার তখন শীর্ষ এআই চিপ নির্মাতা এনভিডিয়া’র শেয়ারে ঊর্ধ্বগতি দেখা যাবে, এটাই স্বাভাবিক। হচ্ছেও তা-ই। আজ (৯ জুলাই) বিশ্বের প্রথম ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে মার্কিন টেক জায়ান্ট এনভিডিয়া।  

উল্লেখ্য, জুন মাসের শেষ নাগাদ মাইক্রোসফট ও অ্যাপলকে পেছনে ফেলে বাজারমূল্যের দিক থেকে শীর্ষে উঠে আসে এনভিডিয়া। এরপর গত বৃহস্পতিবার (৩ জুন) অ্যাপলের গত ডিসেম্বরে গড়া রেকর্ড ছাপিয়ে ইতিহাসে বিশ্বের সবেচেয়ে দামি প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করে জেনসেন হুয়াং-এর প্রতিষ্ঠান। 

এবারে ৪ ট্রিলিয়ন ক্লাবের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র সদস্য হওয়ার খেতাবটিও গেল এনভিডিয়ার দখলে। আজ বুধবার এনভিডিয়া’র শেয়ার প্রতি দর ২ শতাংশেরও বেশি বৃদ্ধি পেলে তাঁদের সার্বিক বাজারমূল্য ৪ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। ৪ ট্রিলিয়ন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৮৭ লক্ষ কোটি টাকা। এই পরিমাণ অর্থ দিয়ে বাংলাদেশের প্রায় ৬০ বছরের বাজেটের অর্থসংস্থান সম্ভব। 

উল্লেখ্য, আজ দিনের লেনদেন চলাকালে এনভিডিয়ার বাজারমূল্য ৪ ট্রিলিয়ন ডলার ছাড়ালেও এই প্রতিবেদন তৈরির সময় তাঁদের বাজারমূল্য কিছুটা হ্রাস পেয়ে দাঁড়ায় ৩ দশমিক ৯৯ ট্রিলিয়ন ডলারে। অবশ্য দ্বিতীয় অবস্থানে থাকা মাইক্রোসফটও খুব বেশি পিছিয়ে নেই- তাঁদের বাজারমূল্য ৩ দশমিক ৭৩ ট্রিলিয়ন ডলার। 

বছরের শুরুটা শীর্ষে থেকে হলেও অ্যাপল অনেকটাই পিছিয়ে গেছে সাম্প্রতিক সময়ে। এই প্রতিবেদন লেখার সময় তাঁদের বাজারমূল্য ছিল ৩ দশমিক ১ ট্রিলিয়ন ডলার।

জেনারেটিভ এআই প্রযুক্তির ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রেক্ষাপটে ডেটা সেন্টার নির্মাণের প্রবণতা প্রতিনিয়ত বাড়ছে। আর তাতেই এনভিডিয়ার ‘পোয়াবারো’ অবস্থা। এআই চিপের বাজারে রীতিমতো আধিপত্য বিস্তার করে আছে তাঁরা। বিভিন্ন সূত্রমতে, এআই চিপের ক্ষেত্রে ৭০ থেকে ৯৫ শতাংশ বাজার এখন এনভিডিয়ার দখলে। 

বছরের শুরুটা অবশ্য এনভিডিয়ার জন্য খুব ভালো হয়নি। বিশেষ করে চীনের ডিপসিক এআই’র আগমনের উত্তাপটা সবচেয়ে বেশি অনুভব করেছে তাঁরাই। ডিপসিকের প্রভাবে এনভিডিয়া এক দিনেই রেকর্ড ৬০০ বিলিয়ন ডলার হারায় শেয়ার বাজারে। পরবর্তীতে ট্রাম্পের পালটা শুল্কারোপের প্রভাবেও ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাঁদেরকে। 

তবে অতি সম্প্রতি বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে এনভিডিয়া। বিনিয়োগকারীদের মাঝে এআই প্রযুক্তিকে ঘিরে তৈরি হওয়া আশাবাদের প্রেক্ষিতেই এনভিডিয়া’র শেয়ার দর আবারও ওপরে উঠতে শুরু করে। চলতি বছর এখন পর্যন্ত এনভিডিয়ার শেয়ার প্রতি দর বৃদ্ধি পেয়েছে ২২ শতাংশ। এই প্রবণতা অচিরেই কমে আসবে এমন সম্ভাবনা কমই।

তথ্যসূত্র: সিএনবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান 

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর