যে কারণে দেরিতে আসছে ডিপসিকের নতুন এআই মডেল

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১০:৫২ পিএম

চীনের এআই প্রতিষ্ঠান ডিপসিক তাঁদের নতুন এআই মডেল রিলিজের ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আর এ কারণেই নতুন মডেলটি বাজারে আনতে বিলম্ব হচ্ছে তাঁদের। আজ বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্যবসা ও অর্থনীতিবিষয়ক ব্রিটিশ পত্রিকা দ্য ফিন্যান্সিয়াল টাইমস।

পত্রিকাটির প্রতিবেদন বলছে, হুয়াওয়ের চিপ ব্যবহার করে নিজেদের নতুন এআই মডেলটিকে প্রশিক্ষণ দিতে ব্যর্থ হয়েছে ডিপসিক। ফলে এটি যথাসময়ে রিলিজ করা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। এর মাধ্যমে চীনে তৈরি এআই চিপের সীমাবদ্ধতার বিষয়টি আবারও সামনে চলে এল। 

এনভিডিয়া’র মতো আমেরিকান চিপ নির্মাতাদের তৈরি উচ্চ সক্ষমতার এআই চিপের অবর্তমানে উন্নত এআই মডেল তৈরি যে বেশ চ্যালেঞ্জিং একটি বিষয় তা এখন ভালোই বুঝতে পারছেন ডিপসিক কর্তারা। 

উল্লেখ্য, গত এপ্রিলে চীন-মার্কিন শুল্কযুদ্ধ শুরুর পর আমেরিকা সরকার চীনের বাজারে এনভিডিয়ার ‘এইচ২০’ এআই চিপ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। একই নিষেধাজ্ঞার কবলে পড়ে আরেক চিপ নির্মাতা এএমডি’র ‘এমআই৩০৮’ চিপটিও। ফলে বিপাকে পড়ে চীনা  প্রতিষ্ঠানগুলো। 

তবে সম্প্রতি (১১ আগস্ট) এই চিপ দুটি চীনা প্রতিষ্ঠানের কাছে আবারও বিক্রির অনুমতি পেয়েছে এনভিডিয়া ও এএমডি। কিন্তু সেজন্য তাঁদেরকে চীনের বাজারে চিপ দুটি’র বিক্রি থেকে আয়ের ১৫ শতাংশ আমেরিকা সরকারকে প্রদান করতে হবে। এ নিয়ে সরকারের সাথে একটি চুক্তি সম্পাদনও করেছে প্রতিষ্ঠান দুটি।

উল্লেখ্য, গেল জানুয়ারিতে এআই দুনিয়াকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল চীনের ডিপসিক। অতি স্বল্প খরচে তৈরি শক্তিশালী এআই মডেল ‘আর১’ বাজারে এনে তাক লাগিয়ে দিয়েছিল চীনের এআই প্রতিষ্ঠানটি। 

ডিপসিকের আগমনে সে সময় ধাক্কাটা বেশ ভালোই অনুভব করেছে এআই চিপ নির্মাতা এনভিডিয়াসহ আমেরিকার শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে এআই খাতে বিলিয়ন ডলার বিনিয়োগ করা প্রতিষ্ঠানগুলোকে রীতিমতো কৈফিয়ত দিতে হয়েছিল বিনিয়োগকারীদের কাছে।

কিন্তু সে ধাক্কা সামলে উঠে সম্প্রতি বিশ্বের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অতিক্রম করেছে এনভিডিয়া। অন্যদিকে, ডিপসিককে তাঁদের এআই মডেলের প্রশিক্ষণের জন্য এবার হয়তো এনভিডিয়ার দিকেই তাকিয়ে থাকতে হবে। 

তথ্যসূত্র: রয়টার্স

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর