চ্যাটজিপিটিতে নতুন ফিচার, মিলবে যে সুবিধা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৭:২৬ পিএম

চ্যাটজিপিটির জন্য নতুন একটি ফিচার চালু করেছে ওপেন এআই। নতুন ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটি এখন স্পটিফাই, বুকিং.কম-এর মতো দৈনন্দিন অ্যাপের সঙ্গে সরাসরি কাজ করতে পারবে। ওপেন এআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান কোম্পানির বার্ষিক ‘ডেভেলপার ডে’ অনুষ্ঠানে উৎসাহী ডেভেলপারদের সামনে এই নতুন টুল ঘোষণা করেন। সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

নতুন ফিচার চ্যাটজিপিটিকে বিভিন্ন অ্যাপের সঙ্গে যুক্ত হতে সহায়তা করবে। এর মাধ্যমে ব্যবহারকারী মিউজিক বাছাই, রিয়েল এস্টেট খোঁজা, হোটেল ও ফ্লাইট বুকিং দিতে পারবে।

প্রাথমিক অংশীদার হিসেবে সোমবার থেকে বুকিং. কম, ক্যানভা, কোর্সেরা, ফিগমা, এক্সপিডিয়া, স্পটিফাই ও জিলো চ্যাটজিপিটির সঙ্গে কাজ শুরু করেছে। প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে যেসব মার্কেটে দিচ্ছে, সেখানে এই ফিচার ব্যবহার চালু করা হয়েছে।

বছরের শেষের দিকে আরও কয়েকটি অংশীদার যেমন উবার, অলট্রেইলস এবং ডোরড্যাশ যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

তবে, এই ফিচার এখনই ইউরোপে পাওয়া যাবে না। কারণ, সেখানে এআই টুল ব্যবহারের নিয়ম বেশি কঠোর।

এই নতুন ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটি আরও শক্তিশালী হবে। ব্যবহারকারীরা এখন ম্যাপ, প্লেলিস্টের মতো ইন্টারঅ্যাক্টিভ ফিচারও চ্যাটের মধ্যে ব্যবহার করতে পারবে।

উদাহরণস্বরূপ, ব্যবহারকারী চাইলে বলতে পারবে, ‘স্পটিফাই, এই শুক্রবারে হতে যাওয়া আমার পার্টির জন্য প্লেলিস্ট বানাও’। মিউজিক স্ট্রিমিং অ্যাপটি চ্যাটের মধ্যেই সরাসরি সাড়া দেবে।

চ্যাটের প্রাসঙ্গিকতা অনুযায়ী চ্যাটজিপিটি প্রয়োজনীয় অ্যাপ সম্পর্কে পরামর্শও দিতে পারবে। যেমন, কেউ নতুন বাড়ি কেনার কথা বললে, চ্যাটজিপিটি জিলো অ্যাপ ব্যবহার করে বাজেট অনুযায়ী লিস্টিং দেখাতে পারবে, চ্যাটের মধ্যে ইন্টারঅ্যাক্টিভ ম্যাপে।

চ্যাটজিপিটি বিশ্বের জনপ্রিয় জেনারেটিভ এআই মডেল। এটির সাপ্তাহিক ব্যবহারকারী সংখ্যাই ৮ কোটি।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন এআই কম্পিউটিং সল্যুশন ‘অ্যাটলাস ৯৬০ই সুপারপড’ উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। সম্প্রতি চীনের সাংহাইয়ে...
বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
আন্তর্জাতিক পেমেন্টের জটিলতা দূর করে বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা সহজলভ্য করতে ‘রবি এআই স্পেস’ নামে একটি অল-ইন-ওয়ান এআই হাব চালু করেছে টেলিকম অপারেটর রবি...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর