১০ কোটি টাকার ঈদ ক্যাম্পেইন ঘোষণা করল শাওমি

আপডেট : ০৮ মে ২০২৫, ০৮:২৭ পিএম

‘ঈদ উইথ শাওমি’ নামে নতুন ঈদ ক্যাম্পেইন ঘোষণা করল স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। যেখানে পুরষ্কার হিসেবে থাকবে ১০ কোটি টাকা সমমূল্যের উপহার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে গ্লোবাল টেক জায়ান্টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ক্যাম্পেইনের আওতায় শাওমি স্মার্টফোন কিনে পুরস্কার হিসেবে পেতে পারেন ৫ লক্ষ টাকা। এছাড়াও থাকবে মাল্টি ডোর রেফ্রিজারেটর, এসিসহ দারুণসব উপহার। এ অফারটি ৭ মে থেকে শুরু হয়েছে।

এ ক্যাম্পেইনটির আওতায় শাওমি রেডমি নোট ১৪, রেডমি নোট ১৪ প্রো, রেডমি ১৩ এবং রেডমি ১৪সি মডেলের ফোনগুলো কিনলেই থাকছে ইয়ারবাডস অথবা নিশ্চিত ক্যাশব্যাক। এই মডেলগুলো ছাড়াও যেকোনো শাওমি স্মার্টফোন কিনলেও গ্রাহক পেয়ে যাবেন রেডমি ইয়ারবাডস, টিশার্ট, মোবাইল ডেটা অফারসহ অনেক পুরস্কার।

ঈদ ক্যাম্পেইনে পুরষ্কার হিসেবে থাকবে ১০ কোটি টাকা সমমূল্যের উপহার। ছবি: শাওমি

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘ঈদ উৎসবকে আরও রাঙিয়ে তুলতে গ্রাহকদের জন্য আমরা ১০ কোটি টাকা সমমূল্যের এই ক্যাম্পেইন চালু করেছি। এবার তাই শাওমি ফ্যানদের ঈদ আরও আনন্দময় ও স্মরণীয় হয়ে উঠবে বলেই আমাদের প্রত্যাশা।’

এই ক্যাম্পেইনে উপহার পেতে শাওমি ফোন কেনার সময় রিটেইল কোডটি জেনে নিতে হবে। এরপর ইডাব্লিউএম < স্পেস > ইএমআই নম্বর < স্পেস > রিটেইল কোড লিখে ২৬৯৬৯ নাম্বারে এসএমএস করতে হবে। ফিরতি এসএমএসে গ্রাহকের জিতে নিতে পারবেন যেকোনো পুরষ্কার।

দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক স্কুটার উন্মোচন করেছে ভিমোটো। এর মধ্যে একটি ডুকাটির সঙ্গে লাইসেন্সিং সহযোগিতায় তৈরি বিশেষ সংস্করণ ভিমোটো সিইউ ডুকাটি এডিশন। অন্যটি শহুরে যাতায়াতের জন্য তৈরি ভিমোটো...
দেশের বাজারে আগামী সেপ্টেম্বরে নতুন স্মার্টফোন সিরিজ আনতে যাচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বহুল আলোচিত রেডমি নোট ১৭ সিরিজে থাকছে সর্বোচ্চ ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারির...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর