প্রকাশ : ০৮ মে ২০২৩, ১১:৪৪ এএমআপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১১:১৩ পিএম
ছবি: পিক্সাবে ডট কম
দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে স্মার্টওয়াচ। সময় জানানো, মেসেজ পড়া থেকে শুরু করে একদিনে কয় পা হাঁটলেন বা তাতে কত ক্যালরি খরচ হলো, সবই জানিয়ে দেয় এখনকার স্মার্টওয়াচগুলো। তবে স্মার্টফোন কেনার আগে যেমন ক্যামেরা-ব্যাটারিসহ কিছু স্পেসিফিকেশন আমরা জেনে নিতে চাই, তেমনি স্মার্টওয়াচ কেনার আগেও কিছু বিষয় সম্পর্কে জেনে নিতে হবে। নইলে দেখা যাবে, সদ্য কেনা শখের স্মার্টওয়াচটি খুব একটা কাজেই লাগছে না।
আসুন তবে স্মার্টওয়াচ কেনার আগে যেসব বিষয় জানতেই হবে, সেগুলোতে নজর দেওয়া যাক:
১. প্রথমেই আপনার যে স্মার্টফোনটি আছে, সেটির সঙ্গে সংগতিপূর্ণ স্মার্টওয়াচ খুঁজে নিতে হবে। অর্থাৎ, আপনার স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড নাকি আইওএস - কোন প্ল্যাটফর্মে চলছে এবং সেগুলোর ভার্সন কী – সে সম্পর্কে বিশদে জেনে নিতে হবে। কারণ এর ওপরই নির্ভর করবে কেনা স্মার্টওয়াচটি ফোনের সঙ্গে ঠিকভাবে কানেক্ট হচ্ছে কিনা। তাই স্মার্টফোনের সঙ্গে সংগতিপূর্ণ স্মার্টওয়াচই খুঁজে বের করতে হবে।
২. প্রায় সব ব্র্যান্ডের স্মার্টওয়াচেই থাকে নানা ধরনের ফিচার। কেউ কেউ হয়তো সুনির্দিষ্ট কিছু সুবিধার কথা ভেবেই স্মার্টওয়াচ কেনেন। তাই সেসব বিশেষ সুবিধা সংবলিত ফিচার স্মার্টওয়াচে আছে কিনা, তা দেখে নিতে হবে। আবার এসব ফিচার ঠিকঠাক কাজ করছে কিনা, সেটিও পরীক্ষা করে নিলে ভালো হয়।
৩. স্মার্টওয়াচটির ব্যাটারি লাইফ কতটুকু, তা অবশ্যই কেনার আগেই নিশ্চিত হতে হবে। যেহেতু এখনকার স্মার্টওয়াচগুলোতে একাধিক ফিচার থাকে, তাই ব্যাটারিও খরচ হয় বেশ। ব্যাটারি লাইফ বেশি না থাকলে দেখা যাবে দিনের মাঝখানেই চুপ মেরে গেছে শখের স্মার্টওয়াচটি। তাই একবার চার্জে পছন্দের স্মার্টওয়াচটি কতক্ষণ চলবে, সেটি নিশ্চিত হতে হবে। অন্তত আপনার কাজের সময়টুকু পার হবে কিনা, সেটি বুঝেই স্মার্টওয়াচ কেনা উচিত। এ ছাড়াও জেনে নিতে হবে ব্যাটারির স্ট্যান্ডবাই টাইম, পুরোপুরি চার্জড হতে কত সময় লাগে ইত্যাদি বিষয়গুলো।
৪. পছন্দের স্মার্টওয়াচটি বিভিন্ন অ্যাপের সঙ্গে যুক্ত হতে পারবে কিনা, সেটি দেখে নিলে ভালো। যেমন: কল রিসিভ করা বা মেসেজ পড়ার সুবিধা, গান শোনার সুযোগ ইত্যাদি। এখনকার ব্যস্ত জীবনে কখনো কখনো আপনাকে স্মার্টফোন থেকে কিছুটা দূরেও থাকতে হতে পারে। সেক্ষেত্রে প্রয়োজনীয় অ্যাপগুলোর কাজ স্মার্টওয়াচ দিয়ে কতটুকু সারতে পারবেন, সেটি জেনে নিলে মিলতে পারে কিছু বাড়তি সুবিধা।
৫. স্মার্টওয়াচ কেনার সময় অবশ্যই জেনে নিতে হবে সেটি ওয়াটারপ্রুফ কিনা। স্মার্টওয়াচ সব সময় ব্যবহারের জিনিস। ফলে বিভিন্ন উপায়ে এটি পানির সংস্পর্শে আসতে পারে। তা ঘাম হতে পারে, হতে পারে হুট করে নামা বৃষ্টিও। তাই পুরোপুরি ওয়াটারপ্রুফ না হলে বেজায় ঝামেলা।
৬. ওপরের সবকিছু ভালোয় ভালোয় মিলে গেলে সবশেষে দেখে নিন পছন্দ করা স্মার্টওয়াচটি পরে আরাম পাচ্ছেন কিনা। যেহেতু স্মার্টওয়াচ দিনের দীর্ঘসময় পরে থাকতে হয়, তাই আরামদায়ক না হলে তা ব্যবহার করা কঠিন। সুতরাং, কেনার সময় হাতের জন্য আরামদায়ক হবে এমন স্মার্টওয়াচটিই বেছে নিতে হবে।
ডার্ক ওয়েবে দেশের ১৮ লাখ নাগরিকের তথ্য ছড়িয়ে থাকার প্রমাণ মিলেছে। এর ফলে দেশের ১৫টি খাত ঝুঁকির মুখে পড়েছে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠিত এক সেমিনারে এসব তথ্য জানানো...
সফলভাবে শেষ হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব (এনএসইউপিসি) ও ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’র যৌথ উদ্যোগে আয়োজিত ১৩তম মৌসুমের ‘এনএসইউ ফার্মাফেস্ট’। একইসঙ্গে...
আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যব্যবস্থায় স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড (এসএসসিএল)। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম প্রযুক্তি...
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে।
রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
স্মার্টওয়াচ কেনার আগে যেসব বিষয় জানতেই হবে