এআই কি কমিয়ে দিচ্ছে আমাদের চিন্তার ক্ষমতা? নতুন গবেষণার সতর্কবার্তা

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পিএম

এখনকার দিনে কোনো সমস্যায় পড়লে আমরা অনেকেই প্রথমেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্য নেই। পড়াশোনা, লেখালেখি, এমনকি ব্যক্তিগত সিদ্ধান্তও। সব ক্ষেত্রেই এআই যেন এখন হয়ে উঠেছে একান্ত সহকারী। কয়েক সেকেন্ডের মধ্যেই দেয় উত্তর, সমাধান মেলে জটিল সমস্যাও।

কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সহজ সমাধান কি আমাদের জন্য সব সময় ভালো?

নতুন এক গবেষণা বলছে, এআই আমাদের কাজ দ্রুত করলেও ধীরে ধীরে আমাদের নিজের চিন্তার ক্ষমতা কমিয়ে দিতে পারে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গবেষকদের করা একটি গবেষণায় দেখা গেছে, এআই ব্যবহার করলে মানুষ দ্রুত কাজ শেষ করতে পারে। অনেক ক্ষেত্রে ভালো ফলও দেয়। বিশেষ করে যেসব কাজে যুক্তি, বিশ্লেষণ বা হিসাব লাগে। সেসব ক্ষেত্রে এআই বেশ কার্যকর।

গবেষণার শিরোনাম ছিল, ‘এআই অ্যাসিস্ট্যান্স রিডিউসেস পারসিস্টেন্স অ্যান্ড হার্টস ইন্ডিপেনডেন্ট পারফরম্যান্স।’

সহজ করে বললে, এআই সাহায্য করে ঠিকই। কিন্তু এতে মানুষের নিজে কাজ করার ক্ষমতা ও ধৈর্য কমে যেতে পারে।

গবেষণায় অংশ নেওয়া মানুষদের বিভিন্ন দলে ভাগ করা হয়েছিল। কেউ গণিতের সমস্যা সমাধান করেছেন, কেউ পড়া বোঝার কাজ করেছেন। এদের মধ্যে অনেককে এআই ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছিল।

ফলাফল দেখা গেল, যারা এআই ব্যবহার করেছেন। তারা প্রথমে ভালো করেছেন। কিন্তু পরে যখন তাদের কাছ থেকে এআই সরিয়ে নেওয়া হয়। তখন পরিস্থিতি বদলে যায়।

গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল এই জায়গাটা। যখন অংশগ্রহণকারীদের বলা হলো, এবার এআই ছাড়া একই ধরনের কাজ করতে হবে।

তখন দেখা গেল, তারা আগের তুলনায় বেশি ভুল করছে। কেউ কেউ কঠিন প্রশ্ন এড়িয়ে যেতে চাইছে। কারো ধৈর্য কমে গেছে। আর নিজেরা চেষ্টা করার আগ্রহও কম।

সবচেয়ে অবাক করার বিষয় হলো, মাত্র ১০ মিনিট এআই ব্যবহার করার পরই এই পরিবর্তন দেখা গেছে। অর্থাৎ খুব অল্প সময়ের ব্যবহারও মানুষের চিন্তা করার ধরণে প্রভাব ফেলতে পারে।

গবেষকদের মতে, এআই ব্যবহার করলে আমরা অনেক সময় নিজেরা ভাবার আগেই উত্তর পেয়ে যাই। ফলে মস্তিষ্ককে তেমন পরিশ্রম করতে হয় না।

ভাবুন, আগে যদি কোনো অঙ্ক করতে হতো, তবে নিজেরা বসে হিসাব করতাম। এতে সময় লাগত, কিন্তু ধীরে ধীরে আমরা শিখতাম। এখন যদি সব সময় এআই দিয়ে অঙ্ক করিয়ে নিই। তাহলে হয়তো দ্রুত উত্তর পাব, কিন্তু শেখাটা হবে না।

এভাবে ধীরে ধীরে আমাদের মস্তিষ্ক অলস হয়ে যেতে পারে। নিজেরা ভাবার অভ্যাস কমে যায়।

গবেষণার সহ-লেখক রচিত দুবে বলেন, ‘এটি শুধু ভুল করার বিষয় নয়। এর চেয়েও বড় সমস্যা হলো, মানুষ গভীরভাবে চিন্তা করার অভ্যাস হারাতে পারে।’

যখন আমরা বারবার এআইয়ের ওপর নির্ভর করি। তখন নিজেরা ভাবতে ইচ্ছা করে না। মনে হয়, এটা তো এআই দিয়ে করিয়ে নেওয়া যায়, আমি কেন কষ্ট করব? এতে এক ধরনের নির্ভরশীলতা তৈরি হয়। ধীরে ধীরে আমরা ধৈর্য হারাতে শুরু করি। কঠিন কিছু দেখলেই এড়িয়ে যেতে চাই।

আপনি নিশ্চয় ভবছেন, তাহলে কি এআই ব্যবহার বন্ধ করে দিতে হবে? এমনটা ভাবার কারণ নেই। এআই আমাদের জীবনে অনেক সুবিধা এনে দিয়েছে। এটি সময় বাঁচায়, কাজ সহজ করে এবং নতুন কিছু শেখার সুযোগও তৈরি করে।

সমস্যা এআই নয়, সমস্যা হলো এর ব্যবহার পদ্ধতি। যদি আমরা সবকিছুতেই এআইয়ের ওপর নির্ভর করি, তখনই সমস্যা তৈরি হয়। কিন্তু সঠিকভাবে ব্যবহার করলে এটি খুবই উপকারী একটি টুল হতে পারে।

বিশেষজ্ঞরা কিছু সহজ পরামর্শ দিয়েছেন, যেগুলো মেনে চললে এআই ব্যবহার করেও নিজের চিন্তার ক্ষমতা ধরে রাখা সম্ভব।

  • কোনো সমস্যা দেখলে প্রথমে নিজে সমাধান করার চেষ্টা করুন। না পারলে তখন এআই ব্যবহার করুন।
  • এআই যে উত্তর দিচ্ছে, সেটি কীভাবে এলো, তা বোঝার চেষ্টা করুন।
  • ছোট ছোট কাজ নিজেরা করলে চিন্তার অভ্যাস বজায় থাকে।
  • দিনের নির্দিষ্ট সময় এআই ব্যবহার করুন। সব সময় এর ওপর নির্ভর করবেন না।

মানুষের চিন্তার ক্ষমতা একদিনে তৈরি হয় না। নিয়মিত চর্চার মাধ্যমে এটি গড়ে ওঠে। যেমন শরীর ঠিক রাখতে ব্যায়াম করতে হয়, তেমনি মস্তিষ্ক ঠিক রাখতে চিন্তা করতে হয়।

যদি আমরা চিন্তা করা কমিয়ে দেই, তাহলে ধীরে ধীরে সেই ক্ষমতাও কমে যাবে। আর যদি নিয়মিত নিজেরা ভাবি, প্রশ্ন করি, চেষ্টা করি। তাহলে এই ক্ষমতা আরও বাড়বে।

এআই আমাদের জীবনের অংশ হয়ে গেছে। এটি আমাদের সাহায্য করছে, কাজ সহজ করছে। কিন্তু একই সঙ্গে আমাদের একটু সতর্কও থাকতে হবে। সহজ পথ সব সময় ভালো নাও হতে পারে। কখনও কখনও কঠিন পথে হাঁটাও দরকার।

তথ্যসূত্র: নিউজ নাও

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডাব্লিউএআইসি) ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন...
স্মার্টফোন ব্যবহারে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এখন অনেক ব্যবহারকারীর অন্যতম চাহিদা। সেই সঙ্গে ছবি তোলার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচারও যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের...
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামের বন্দি পালিয়ে গেছেন। এ ঘটনায় কারাগারের কারারক্ষীসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার সকালে সহকারী কারা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর