মহাকাশের অজানা রহস্য উন্মোচনে অভিযানে নাসা, নেতৃত্বে বাংলাদেশি লামীয়া

মহাকাশের অজানা রহস্য উন্মোচনে নতুন অভিযানে যাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা– নাসা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাফল্যের ধারাবাহিকতায় এবার উৎক্ষেপণ হচ্ছে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি এবং সৌরজগতের বাইরের নতুন গ্রহের সন্ধান দেবে এই টেলিস্কোপ। নাসার এই গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি লামীয়া আশরাফ মওলা। 

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১১:২০ এএম

মহাকাশের অজানা রহস্য উন্মোচনে নতুন অভিযানে যাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা– নাসা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাফল্যের ধারাবাহিকতায় এবার উৎক্ষেপণ হচ্ছে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি এবং সৌরজগতের বাইরের নতুন গ্রহের সন্ধান দেবে এই টেলিস্কোপ। নাসার এই গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি লামীয়া আশরাফ মওলা। তিনি ওয়েলসি কলেজের হুইটিন পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যোর্তিবিজ্ঞানী।  

মহাবিশ্বের রহস্য জানতে কাজ করছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূর থেকে প্রায় সাড়ে ৫ বছর ধরে মহাকাশের ছবি পাঠাচ্ছে এটি।  

গ্রহ, নক্ষত্র, গ্যাস ও ধুলিকণা মিলে মহাবিশ্বের মাত্র ৫ ভাগ চোখে পড়ে। বাকি ৯৫ ভাগই ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির রহস্য। সেই রহস্য জানতেই নির্মিত হয়েছে নাসার নতুন প্রজন্মের টেলিস্কোপ, ন্যান্সি গ্রেস রোমান। 

২০২১ সালে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রকল্পের গবেষণা দলে ছিলেন বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী লামীয়া আশরাফ মওলা। আর ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ প্রকল্পের নেতৃত্বে তিনি। 

লামীয়া জানান, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জির রহস্য খুঁজবে রোমান টেলিস্কোপ। বাংলাদেশে মহাকাশ গবেষণার সুযোগ আরও বিস্তৃত করা সম্ভব বলে মনে করেন তিনি।

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে টেলিস্কোপের নির্মাণ শেষ হয়েছে। নেয়া হয়েছে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে। ৩০ আগস্ট যাত্রা করবে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। 

সফলভাবে শেষ হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব (এনএসইউপিসি) ও ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’র যৌথ উদ্যোগে আয়োজিত ১৩তম মৌসুমের ‘এনএসইউ ফার্মাফেস্ট’। একইসঙ্গে...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রথমবারের মতো চাঁদে নিজেদের তৈরি রোভার জিন্নাহ-১ পাঠাচ্ছে পাকিস্তান। চীনের সহযোগিতায় ২০২৯ সালে রোভারটি চাঁদের উদ্দেশ্যে রওনা হবে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
আজ রাতের আকাশে এক অভূতপূর্ব ও বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। একই দিনে মহাবিশ্বে ঘটতে চলেছে চারটি বড় মহাজাগতিক ঘটনা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ছয়টি গ্রহের এক সারিতে অবস্থান (প্ল্যানেট প্যারেড),...
অবরুদ্ধ থাকার ৩০ ঘণ্টা পর উদ্ধার হলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য শেখ শরীফুল আলম। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
আওয়ামী লীগের প্রতি সরকারের উদারতার কারণে নিউইয়র্কে ড. ইউনূসকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী নীতির কারণে পুরো...
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিভিআইপি প্রটোকল পান, তবে অনেক বেশি ব্যক্তিগত সফর করায় সব সময় সেই সুবিধা দেওয়া সম্ভব হয় না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর