প্রযুক্তি টিপস

ফেসবুকে ভিডিও অটোপ্লে চালু ও বন্ধ করবেন যেভাবে

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ পিএম

ডিজিটাল মিডিয়ার এই যুগে একেঅন্যের সাথে যুক্ত থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমগুলোর একটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া। আর এক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মটি হলো ফেসবুক। সারা পৃথিবীতে বর্তমানে ৩ বিলিয়ন বা ৩০০ কোটিরও বেশি মানুষ প্রতি মাসে ফেসবুকে সক্রিয় থাকেন। 

বাংলাদেশেও সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মার্ক জাকারবার্গের ফেসবুক। সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশে বর্তমানে ৬ কোটি ৩৯ লাখেরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করেন। আর তাদের একটি বড় অংশই ফেসবুকের ফিড প্রতিদিন স্ক্রল করে থাকেন। স্ক্রল করার সময় ফিডে আসা ভিডিওগুলো কারও অ্যাকাউন্টে অটোপ্লে হয়, আবার কারও কারও ক্ষেত্রে ভিডিওগুলো প্লে করার জন্য ট্যাপ করতে হয়। 

এখন অটোপ্লে ফাংশনটি ‘অন’ থাকা সুবিধাজনক নাকি ‘অফ’ থাকা ভালো সেটা ব্যক্তিবিশেষের পছন্দ-অপছন্দের উপর নির্ভর করে। তবে ব্যবহারকারী চাইলে যেকোনো সময় ভিডিও অটোপ্লে সেটিংস পরিবর্তন করতে পারেন। চলুন তাহলে দেখে নেয়া যাক ফেসবুকের ভিডিও অটোপ্লে ফিচারটি চালু ও বন্ধ করার উপায়।   

এজন্য প্রথমেই স্ক্রিনের উপরে ডান দিকে প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে। এরপর ‘সেটিংস এন্ড প্রাইভেসি’ সিলেক্ট করে সেখান থেকে যেতে হবে ‘সেটিংস’-এ। এবারে স্ক্রল করে নিচে ‘প্রেফেরেন্স’ সেকশনে এসে ‘মিডিয়া’ অপশনটিতে ক্লিক করতে হবে। মিডিয়া পেইজটির ‘অটোপ্লে’ সেকশনে পেয়ে যাবেন ৩টি অপশন- যার মধ্যে একটি হলো ‘নেভার অটোপ্লে ভিডিওজ’। আর এই অপশনটির পাশে থাকা চেকবক্সটি সিলেক্ট করে দিলেই আপনার ফেসবুকে অ্যাকাউন্টে ভিডিওগুলো আর অটোপ্লে হবে না।

আর যারা অটোপ্লে অপশনটি ‘অন’ রাখতে চান তাদেরকে ‘অন মোবাইল ডেটা এন্ড ওয়াই-ফাই’ অথবা ‘অন ওয়াই-ফাই অনলি’ এই দুটো অপশনের মধ্যে একটিকে সিলেক্ট করে দিতে হবে।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর