ইন্সটাগ্রাম স্টোরিজে এসেছে ‘কোলাজ’ অপশন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:০১ পিএম

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন্সটাগ্রাম স্টোরিজে যুক্ত হয়েছে একাধিক ছবি কোলাজ করার সুবিধা। এর ফলে ব্যবহারকারীরা এখন থেকে ইন্সটাগ্রাম স্টোরিজে একাধিক ছবি কোলাজ আকারে পাবলিশ করতে পারবেন। ২০০ কোটির-ও বেশি ইউজারবেজ-সমৃদ্ধ প্ল্যাটফর্মটির সবচেয়ে জনপ্রিয় ফিচার হচ্ছে স্টোরিজ। তাই স্বাভাবিকভাবেই স্টোরিজ ফিচারটিতে নিত্যনতুন সব অপশন যুক্ত করতে ইন্সটাগ্রাম সদা সচেষ্ট। 

সম্প্রতি ব্যবহারকারীদের অনেকেই ইন্সটাগ্রাম স্টোরিজে একাধিক ছবি কোলাজ করার প্রম্পট বা অপশন দেখতে পেয়েছেন। অপশনটিতে ট্যাপ করে ডিভাইসের গ্যালারি বা ক্যামেরা রোল থেকে একাধিক ছবি সিলেক্ট করে দিলেই তৈরি হয়ে যাবে ছবির কোলাজ।

সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ ম্যাট নাভারা সম্প্রতি ইন্সটাগ্রাম স্টোরিজের নতুন এই ফিচারটির কথা নিজের থ্রেড অ্যাকাউন্টে ছবিসহ শেয়ার করেছেন। সেখানে তিনি প্রম্পট থেকে একাধিক ছবির কোলাজ কীভাবে তৈরি করতে হয় সেটা ছবির মাধ্যমে দেখিয়েছেন।

অবশ্য একাধিক ছবির কোলাজ দিয়ে স্টোরিজ তৈরির সুযোগ এবারই প্রথম নিয়ে আসেনি ইন্সটাগ্রাম। লেআউট অপশন-এর মাধ্যমে বেশ অনেক দিন ধরেই বিভিন্ন প্রকারের কোলাজ দিয়ে স্টোরিজ করার সুবিধা রয়েছে এই প্ল্যাটফর্মটিতে। তবে সেক্ষেত্রে একটা সীমাবদ্ধতা ছিল এই যে, ছবির কোলাজটি কোন লেআউটে হবে সেটা ব্যবহারকারীকে আগে থেকেই সিলেক্ট করে দিতে হতো। ফলে নির্দিষ্ট লেআউটের বাইরে কোলাজের ফরম্যাট পরিবর্তনের সুযোগ ছিল না।

তবে এবারের আপডেটেড কোলাজ ফিচারে সে সুযোগ রয়েছে। অন্তত ডিজাইনের দিক থেকে এটি আগের তুলনায় অনেক বেশি উন্মুক্ত। ফলে নতুন কোলাজ অপশনে ইচ্ছেমতো নতুন নতুন সব ভিজ্যুয়াল ডিজাইনে ছবি কোলাজ করতে পারবেন ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা। 

উল্লেখ্য, ইন্সটাগ্রাম বেশ অনেক দিন ধরেই ছবি কোলাজ করার ফিচারটি নিয়ে বিভিন্ন রকম পরীক্ষানিরীক্ষা করে আসছে। এমনকি পরীক্ষানিরীক্ষা থেকে বাদ যায়নি তাঁদের গ্রুপ চ্যাট-ও। কোলাজ অপশনটি গ্রুপ চ্যাটেও ফিচার হিসেবে এসেছে ইন্সটাগ্রাম, যেটা দেখতে স্টোরিজের কোলাজ অপশনের মতো হলেই কিছুটা ভিন্ন।

ইন্সটাগ্রাম তাঁদের কোলাজ ফিচারটি নিয়ে কাজ করতে শুরু করে খুব সম্ভবত ২০২২ সালের শেষ দিকে, ঠিক যখন পিন্টারেস্ট-এর ‘শাফলস’ অ্যাপটি জনপ্রিয় হতে শুরু করে তখন থে। ‘শাফলস’ অ্যাপটি ব্যবহার করে পিন্টারেস্টে আপলোড করা ছবির চমৎকার সব কোলাজ তৈরি করা যেত। ফলে এই অ্যাপটি দ্রুতই জনপ্রিয় হয়ে উঠে ব্যবহারকারীদের মাঝে। 

এরপর মেটা’র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সচরাচর যা করে থাকে ইন্সটাগ্রামও ঠিক তাই করল। শাফলস-এর অনুকরণে তাঁরা নিয়ে এল কোলাজ ফিচার। কেউ পছন্দ করুক বা না করুক, মেটার এই কৌশল কিন্তু বেশ সফল হয়েছে। স্টোরিজ ফিচারটিও মেটা নিয়ে এসেছে স্ন্যাপচ্যাট-কে অনুকরণ করে। এছাড়া স্বল্প দৈর্ঘ্যের ভিডিও হোস্টিং প্ল্যাটফর্ম টিকটক-এর দেখাদেখি তাঁরা রিলস চালু করেছে ইন্সটাগ্রাম ও ফেসবুকে।

মানুষের মৌলিক প্রবৃত্তি হচ্ছে তারা পরিবর্তন-বিমুখ। তাই নতুন কোনো প্ল্যাটফর্মে তারা সহজেই যেতে চায় না। কেননা নতুন প্ল্যাটফর্ম মানেই নতুন পরিবেশ; সেখানে গিয়ে প্রথমেই তার ব্যবহার শিখে নিতে হয়। এখানে মেটার কৌশল হচ্ছে প্রতিযোগী প্ল্যাটফর্মগুলোতে জনপ্রিয় যে সকল ফিচার রয়েছে সেগুলোর অনুকরণে একই ধরণের ফিচার নিজেদের প্ল্যাটফর্মে নিয়ে আসা। এতে করে ব্যবহারকারীদের বড় অংশকেই ধরে রাখতে সমর্থ হয় মেটার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। 

কোলাজ এখনও পর্যন্ত খুব বড় কোনো ফিচার হয়ে উঠেনি। তবে পিন্টারেস্ট ইতোমধ্যেই কোলাজ ফিচারটিকে একটি ই-কমার্স টুল হিসেবে ব্যবহার করার সুযোগ করে দিয়েছে। ফলে কোলাজ অপশনে পিন্টারেস্ট ব্যবহারকারীরা এখন বিক্রয়যোগ্য প্রোডাক্ট পিন করতে পারে।

কোলাজ নিয়ে ইন্সটাগ্রামের উদ্দেশ্য-ও কি এমন কিছু, সেটা অবশ্য সময়ের হাতে ছেড়ে দিতে হবে। 

তথ্যসূত্র: সোশ্যাল মিডিয়া টুডে

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর