ইন্সটাগ্রামের ডিরেক্ট মেসেজে এল স্ক্রিনশট ব্লক ফিচার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২১ পিএম

প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে আরও কঠোর হতে চলেছে ইন্সটাগ্রাম। মেটার মালিকানাধীন এই অ্যাপটি এবার ডিরেক্ট মেসেজের ক্ষেত্রে নিয়ে এসেছে স্ক্রিনশট ব্লক ফিচার। তবে এটি শুধু ভ্যানিশ মোডে পাঠানো মেসেজ, অথবা কনটেন্টের ক্ষেত্রে ‘ভিউ ওয়ান্স’ অ্যাক্টিভ থাকা অবস্থায় পাঠানো মেসেজের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীদের প্রাইভেসি নিশ্চিত করতে নতুন একটি সুরক্ষা স্তর যুক্ত করল ইন্সটাগ্রাম। 

চলতি বছরের আগস্ট থেকেই ডিরেক্ট মেসেজে স্ক্রিনশট ব্লক ফিচারটি পরীক্ষামূলকভাবে নিয়ে আসে ইন্সটাগ্রাম। এবার পূর্ণাঙ্গরুপে বাস্তবায়িত হচ্ছে এই ফিচার। এরই মধ্যে স্ক্রিনশট প্রিভেনশন বা নিবারণ সম্পর্কিত একটি ইন-অ্যাপ নোটিফিকেশনও পেয়েছেন বলে জানিয়েছেন ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের অনেকে। 

ব্যবহারকারীদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট কিছু মিডিয়া ও কনটেন্টের ক্ষেত্রে স্ক্রিনশট ব্লক সুবিধা এখন সক্রিয় আছে। এর ফলে ‘ভিউ ওয়ান্স’ কনটেন্ট শেয়ার করার ক্ষেত্রে ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের প্রাইভেসি এখন আগের চেয়েও বেশি সুরক্ষিত। 

এদিকে ‘ভ্যানিশ মোড’ ফিচারটি ইন্সটাগ্রাম প্রথম নিয়ে আসে ২০২০ সালে। এটি আসলে স্ন্যাপচ্যাট মেসেজের মতোই, যেখানে ব্যবহারকারী চ্যাট থেকে বেরিয়ে গেলেই তার শেয়ার করা সকল মেসেজ নিজে থেকেই ডিলিট হয়ে যায়। 

ইন্সটাগ্রাম ডিরেক্ট মেসেজে আরেকটি কার্যকর সিকিউরিটি বা সুরক্ষা ফিচার হচ্ছে ‘ভিউ ওয়ান্স’। ব্যবহারকারী তার শেয়ার করা ইমেজ ও ভিডিও’তে এই ফিচারটি অ্যাক্টিভ করে দিলে অপর প্রান্তে থাকা গ্রহীতা একবারই দেখতে পাবেন এই মেসেজ। ‘ভিউ ওয়ান্স’ ফিচারটি অ্যাক্টিভেট করার সময় ব্যবহারকারী চাইলে মেসেজের প্রত্যুত্তরে রিপ্লাই করা যাবে কিনা সেটিও নির্ধারণ করে দিতে পারেন।

উল্লেখ্য, এতোদিন ভ্যানিশ মোডে ও ভিউ ওয়ান্স মোডে পাঠানো মেসেজের স্ক্রিনশট নেওয়া যেত। যদিও কেউ স্ক্রিনশট নিলে সেটা মেসেজ সেন্ডারকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিত ইন্সটাগ্রাম। এর মাধ্যমে কিছুটা হলেও স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হয়েছে এবং স্ক্রিনশট নিতে নিরুৎসাহিত করা গেছে। তবে এবার স্ক্রিনশট ব্লক ফিচারটির কল্যাণে ডিরেক্ট মেসেজে স্ক্রিনশট নেওয়ার সুযোগটি-ই আর রাখল না ইন্সটাগ্রাম। 

স্ক্রিনশট নেওয়ার বিষয়ে এমন কঠোর সিদ্ধান্ত কেন নিতে গেল ইন্সটাগ্রাম- এমন প্রশ্ন হয়তো অনেকের মনেই জাগছে। এর মূল কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে এই ফিচারটির অপব্যবহার নিয়ে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিকে। নেতিবাচক তুলনা এবং কমেন্টে ও ডিরেক্ট মেসেজে হেনস্থার শিকার হওয়ার মতো বিষয়গুলো আলোচনায় এসেছে বিশ্বজুড়ে।  বিশেষ করে কিশোরকিশোরীদের মানসিক স্বাস্থ্যের জন্য হানিকারক বেশ কিছু ঘটনার প্রেক্ষিতেই স্ক্রিনশট ব্লকের সিদ্ধান্ত নিয়েছে ইন্সটাগ্রাম।

হ্যাঁ, এটা সত্য যে স্ক্রিনশট ব্লক-ই চূড়ান্ত সমাধান নয় এই সমস্যার। কেননা অ্যাপের মধ্যে স্ক্রিনশট প্রতিরোধ করা গেলেও অন্য কোনো ডিভাইস দিয়ে চাইলে মেসেজের স্ক্রিনশট নিতে পারবেন যে কেউ। তবে প্রাইভেসি নিশ্চিত করতে এই উদ্যোগটি চূড়ান্ত সমাধান না দিলেও, ব্যবহারকারীদের আস্থা অর্জনে এটি বেশ সময়োপযোগী ও কার্যকর একটি সিদ্ধান্ত।

তথ্যসূত্র: ইন্সটাগ্রাম

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর