গুগল সার্চে ২০২৪, কোন বিভাগে কী শীর্ষে

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৬:৪০ পিএম

২০২৪ সালের শেষ প্রান্তে আমরা। বছরটাকে ফিরে দেখার সময় এখনই। নানা বিষয় ও ঘটনা যেমন এ বছর আলোচনায় এসেছে, তেমনি এসেছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। বছরের আলোচিত সব বিষয়, ঘটনা, ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পর্কে সহজে জানার মাধ্যম হচ্ছে গুগল সার্চ। জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনটিতে সর্বাধিক সার্চ হওয়া কি-ওয়ার্ডগুলোই বলে দেয় এ বছর মানুষের আগ্রহ ছিল কোন বিষয়গুলোতে। ফলে সারা বছরের গুগল ট্রেন্ডের দিকে তাকালেই বছরটির একটি চিত্র এঁকে ফেলা যায়।

২০২৪ সালে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে গুগল সার্চে সর্বাধিক সার্চ হওয়া বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। ট্রেন্ডিং, এনটারটেইনমেন্ট, স্পোর্টস, লাইফস্টাইল অ্যান্ড গেমিং, হাম টু সার্চ ও গুগল ম্যাপ–এই ৬টি বিভাগের বিভিন্ন উপবিভাগে কোন বিষয়গুলো নিয়ে নেটিজেনরা সবচেয়ে বেশি সার্চ করেছেন, সেগুলো পাঠকদের সামনে তুলে ধরা হলো–

ট্রেন্ডিং
ট্রেন্ডিং বিভাগে এ বছর সর্বোচ্চসংখ্যক সার্চ হওয়া কি-ওয়ার্ডগুলোই স্থান পেয়েছে। এর ৪টি উপবিভাগ হচ্ছে–সার্চ, নিউজ, পাসিং ও পিপল।

সার্চ: ২০২৪ সালে গুগলে সর্বাধিক সার্চ হওয়া কি-ওয়ার্ডগুলোই স্থান পেয়েছে ‘সার্চেস’ উপবিভাগে। তালিকায় প্রথম স্থানে রয়েছে ‘কোপা আমেরিকা’। লাতিন আমেরিকার ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জনের এই টুর্নামেন্ট নিয়েই সবচেয়ে বেশি সার্চ করেছেন নেটিজেনরা।

 তালিকার প্রথম পাঁচে পরের ৪টি স্থানে জায়গা করে নিয়েছে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, আইসিসি মেনস টি২০ ওয়ার্ল্ড কাপ, ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ও লিয়াম পেইন। পাশাপাশি ষষ্ঠ থেকে দশম স্থানে আছে ডোনাল্ড ট্রাম্প, ইন্ডিয়া বনাম বাংলাদেশ, আইফোন ১৬, অলিম্পিকস, ও ক্যাথরিন, প্রিন্সেস অব ওয়েলস–এই কি-ওয়ার্ডগুলো।

নিউজ: এ বছর গুগল নিউজে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ‘ইউএস ইলেকশন’। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন খুব স্বাভাবিকভাবেই ২০২৪ সালের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি। এর প্রতিফলন দেখা গেছে গুগল সার্চ ইঞ্জিনের নিউজ সেকশনেও।

 এ ছাড়া সেরা পাঁচে আরও ছিল ‘এক্সেসিভ হিট’ (অত্যধিক তাপ), অলিম্পিকস, হারিকেন মিল্টন এবং জাপানের স্থানীয় ভাষায় ‘টাইফুন ওয়েদার ইনফরমেশন টাইফুল নং ১০’। পাশাপাশি ইরান রাফাহ, ক্রাউডস্ট্রাইক, ট্রাম্প শট, মেনেনদেজ ব্রাদার্স ও মাংকি পক্স আছে গুগল নিউজের সেরা দশ সার্চ কি-ওয়ার্ডে।

পাসিং (মৃত্যু): বিদায়ী বছর মারা যাওয়া বিখ্যাত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে জনপ্রিয় ইংলিশ গায়ক লিয়াম পেইনকে নিয়ে। ১৬ অক্টোবর আর্জেন্টিনায় ব্যালকনি থেকে নিচে পড়ে মারা যান জনপ্রিয় পপ ব্যান্ড ওয়ান ডিরেকশন-এর এই সদস্য।

 এ ছাড়া টবি কিথ, ও.জে. সিম্পসন, শ্যানেন ডোহার্টি, আকিরা তোরিয়ামা, রতন টাটা, অ্যালেইন ডেলন, ম্যাগি স্মিথ, জেমস আর্ল জোন্স ও সিলভিও সান্তোসও রয়েছেন তালিকার প্রথম দশে। তাঁদের মৃত্যু ভক্ত-অনুরাগীরা গুগলে সার্চ করেছেন তাঁদের নিয়ে।

পিপল (জনপ্রিয় ব্যক্তি): ২০২৪ সালে সবচেয়ে বেশি যে ব্যক্তিকে নিয়ে গুগলে সার্চ করা হয়েছে, সেটা বেশ অনুমিতই। তিনি ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট, যিনি আগামী ২০ জানুয়ারি দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন। তাঁর পরের স্থানটিতেই রয়েছেন ক্যাথরিন, প্রিন্সেস অব ওয়েলস।

২০২৪ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে যে ব্যক্তিকে নিয়ে তিনি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এরপর যথাক্রমে আছেন ট্রাম্পের কাছে পরাজিত কমলা হ্যারিস, ইমানে খেলিফ ও আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়া তালিকার প্রথম দশে আছেন মাইক টাইসন, জেডি ভ্যান্স, লামিন ইয়ামাল, সিমোন বাইলস, ডিডি।

এন্টারটেইনমেন্ট (বিনোদন)
বিনোদন বা এন্টারটেইনমেন্টে বিভাগে অভিনেতা, চলচ্চিত্র, মিউজিশিয়ান, গান ও টিভি শো–এই পাঁচ ক্যাটাগরিতে তথ্য প্রকাশ করেছে গুগল। সর্বাধিক সার্চ হওয়া তিন অভিনেতা হলেন–আমেরিকার ক্যাট উইলিয়ামস, দক্ষিণ ভারতের তারকা অভিনেতা পবন কল্যাণ ও আমেরিকার অ্যাডাম ব্রডি।

 চলচ্চিত্রের তালিকায় প্রথম তিনটি স্থানে রয়েছে ইনসাইড আউট ২, ডেডপুল অ্যান্ড উলভারিন ও সল্টবার্ন। মিউজিশিয়ানের তালিকায় প্রথম স্থানে আছে জনপ্রিয় র‍্যাপার ডিডি’র নাম। যদিও এ বছর নেতিবাচক কারণেই বেশির ভাগ সময় খবরের শিরোনাম হয়েছেন তিনি। এর পরের দুটি স্থানে রয়েছে উশার ও লিংকিন পার্ক।

কেন্ড্রিক ল্যামারের ‘নট লাইক আস’ গানটি নিয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে ২০২৪ সালে। আর টিভি শো’র ক্ষেত্রে ‘বেবি রেইনডিয়ার’ সবচেয়ে জনপ্রিয় প্রমাণিত হয়েছে গুগল সার্চে।

স্পোর্টস
খেলাধুলার জগতে সবচেয়ে বেশি সার্চ হওয়া খেলোয়াড়দের (অ্যাথলেট) তালিকায় প্রথম স্থানে আছেন আলজেরিয়ান নারী বক্সার ইমানে খেলিফ। এর পরের ৪টি নাম হচ্ছে মাইক টাইসন, লামিন ইয়ামাল, সিমোন বাইলস ও জেইক পল। এ ছাড়া ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে নিকো উইলিয়ামস, হার্দিক পান্ডিয়া, স্কটি শেফলার, শশাংক সিং ও রদ্রি। 

গুগল সার্চ ইঞ্জিন বলছে, ২০২৪ সালের সবচেয়ে জনপ্রিয় অ্যাথলেট আলজেরিয়ান নারী বক্সার ইমানে খেলিফ। খেলাধুলার জগতে সবচেয়ে বেশি সার্চ হওয়া প্রথম ৫টি দল হচ্ছে নিউইয়র্ক ইয়াঙ্কিস, লস অ্যাঞ্জেলেস ডজার্স, ইন্টার মায়ামি সিএফ, বেয়ার ০৪ লেভারকুসেন ও বোস্টন সেল্টিকস। তালিকার পরের ৫টি নাম হলো নিউইয়র্ক মেটস, ডালাস মাভেরিকস, আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম, মিনেসোটা টিম্বারউলভস ও এডমনটন অয়েলার্স।

লাইফস্টাইল ও গেমিং
এই বিভাগে দুটি উপবিভাগ রয়েছে: ফুড অ্যান্ড ড্রিংক রেসিপিস ও গেমস। ফুড অ্যান্ড ড্রিংক রেসিপিস‑এর ক্ষেত্রে সবচেয়ে বেশি সার্চ হওয়া পাঁচটি রেসিপি হচ্ছে–অলিম্পিক চকোলেট মাফিনস, টাংহুলু, টিনি’স ম্যাক অ্যান্ড চিজ, ম্যাংগো পিকল, ও দুবাই চকোলেট বার।

 অন্যদিকে গুগল সার্চের বিচারে সবচেয়ে জনপ্রিয় পাঁচটি গেমস হচ্ছে কানেকশনস, পালওয়ার্ল্ড, ইনফিনিট ক্রাফট, স্প্রুংকি ও হেলডাইভার্স ২।

হাম টু সার্চ
এই বিভাগটি বেশ মজার। গুগল সার্চে মাইক্রোফোন ব্যবহার করে কোনো গানের সুর গুণগুণ করে, কিংবা মিউজিক প্লেয়ারে গানটি ছেড়ে, অথবা নিজেই গানের কয়েক লাইন গেয়ে সার্চ করার নির্দেশ দেওয়াকে ‘হাম টু সার্চ’ বলা হয়। এই বিভাগে সবচেয়ে বেশি সার্চ হয়েছে বেনসন বুনের ‘বিউটিফুল থিংস’ গানটি। এর পরের দুটি স্থানে রয়েছে ক্রিপি নাটসের ব্লিং-ব্যাং-ব্যাং-বর্ন ও লেডি গাগা’র ডাই উইথ অ্যা স্মাইল।

গুগল ম্যাপস
এই বিভাগে পার্ক, মিউজিয়াম ও স্টেডিয়াম-এই তিন ক্যাটাগরিতে তথ্য প্রকাশ করেছে গুগল। এতে দেখা গেছে, পার্কের ক্ষেত্রে আমেরিকার নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক, ফিলিলাইনের ম্যানিলায় অবস্থিত রিজাল পার্ক এবং জাপানের ফুকুওকায় অবস্থিত ওহরি পার্ক রয়েছে তালিকার প্রথম তিনে।

নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক

মিউজিয়ামের ক্ষেত্রে লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম, ব্রাজিলের সাও পাওলো’তে অবস্থিত মিউজিয়াম অব আর্ট অব সাও পাওলো এবং শিকাগোর সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিউজিয়াম নিয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে গুগল ম্যাপসে।

 অন্যদিকে স্টেডিয়ামের ক্ষেত্রে গুগল ম্যাপসের সার্চ অনুযায়ী প্রথম তিনটি স্থানে রয়েছে ইতালির ভেরোনা’তে অবস্থিত অ্যারেনা ডি ভেরোনা, স্পেনের মাদ্রিদে অবস্থিত সান্তিয়াগো বার্নাব্যু এবং লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম।

তথ্যসূত্র: গুগল ট্রেন্ডস

কোরবানি ঈদে সামাজিক মাধ্যমে বেশ সরব ছিল সাদা রঙের অ্যালবিনো মহিষ। নাম ‘ডোনাল্ড ট্রাম্প’। বিশাল আকৃতির এই মহিষটির ট্রাম্পের মতো মাথায় সাদা চুল থাকায় দ্রুতই ভাইরাল হয়ে ওঠে নেট দুনিয়ায়। ফেসবুক, টিকটক,...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে গুগলের এক শীর্ষ কর্মকর্তার মন্তব্য ঘিরে। তাদের এআই গবেষণা প্রতিষ্ঠান গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস বলেছেন, ‘এমন সময় হয়তো...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের আবহে চাঙা হয়ে উঠেছে মার্কিন প্রযুক্তি খাতের শেয়ারবাজার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে ঘিরে বিশ্বজুড়ে বাড়তে থাকা আগ্রহের মধ্যেই বুধবার...
আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তির আলোচনা করছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইনফরমেশন। প্রতিবেদন...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর