ইন্সটাগ্রামে আসছে ভিডিও এডিটিং অ্যাপ ‘এডিটস’

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:৪৮ পিএম

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে আগামী মাসেই যুক্ত হতে যাচ্ছে নতুন ভিডিও এডিটিং অ্যাপ ‘এডিটস’। সম্প্রতি প্ল্যাটফর্মটির প্রধান অ্যাডাম মোসেরি নিজের থ্রেডস অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক ভিডিও বার্তায় নতুন এই অ্যাপটির আগমনের কথা জানিয়েছেন। শুধু তাই নয়, বিনামূল্যে ব্যবহারের এই অ্যাপটিকে মোসেরি ‘ক্রিয়েটিভ টুলসের’ এক সমাবেশ (স্যুট) নামে আখ্যা দিয়েছেন।

গত ১৯ জানুয়ারি আমেরিকা’তে টিকটক নিষিদ্ধ হওয়ার দিনই মোসেরি ইন্সটাগ্রামের নতুন এই ভিডিও এডিটিং অ্যাপটি নিয়ে আসার কথা ঘোষণা দেন। বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ, কারণ অনেকেই ধারণা করছেন আমেরিকান টিকটকারদের ইন্সটাগ্রামমুখী করতেই তড়িঘড়ি করে ‘এডিটস’ অ্যাপটির ঘোষণা দেওয়া হয়েছে। এমন ধারণার পেছনে অবশ্য কারণও রয়েছে। 

ফিচারের দিক থেকে ইন্সটাগ্রামের ‘এডিটস’ অ্যাপটির মিল রয়েছে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাটের। উল্লেখ্য, টিকটকের মতো ক্যাপকাটের মালিক প্রতিষ্ঠানও চীনের বাইটড্যান্স। ফলে আমেরিকার বাজারে ক্যাপকাটের উপরও ঝুলছে নিষেধাজ্ঞার খড়গ। আর সে কারণেই ক্যাপকাটের জায়গা নিতে পারে এমন একটি অ্যাপ নিয়ে আসতে চাইছে ইন্সটাগ্রাম। যদিও এই মুহূর্তে টিকটক ও ক্যাপকাট দুটোই আমেরিকায় ব্যবহার করা যাচ্ছে, তবে ডোনাল্ড ট্রাম্পের দেশে এই দুটো অ্যাপের ভাগ্য নির্ধারিত হবে আগামী ৭৫ দিনের মধ্যে। 

অ্যাপল অ্যাপস্টোরে বর্তমানে ইন্সটাগ্রাম এডিটস অ্যাপটি প্রিঅর্ডার করা যাচ্ছে। ছবিসূত্র: অ্যাপল অ্যাপস্টোর এডিটস অ্যাপটিকে আর দশটি ভিডিও এডিটিং অ্যাপ থেকেও বেশি কিছু মনে করেন মোসেরি। ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন যে, নতুন এই অ্যাপটিতে থাকবে একাধিক ট্যাব- একটি ইন্সপিরেশনের জন্য, একটি অডিও’র জন্য এবং আরও একটি থাকবে আইডিয়া ট্র্যাক করার জন্য। এছাড়া এতে থাকবে উন্নত মানের ক্যামেরা এবং ফোন ভিত্তিক ভিডিও এডিটিং অ্যাপের যাবতীয় ফিচার যেমন রেজোলিউশন, ফ্রেমরেট ও ডায়নামিক রেঞ্জ সেটিংস, ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট করার সুবিধা, ফন্ট, ফিল্টার ইত্যাদি। এই অ্যাপটি নিজে নিজেই ক্যাপশনও জেনারেট করতে পারবে। 

মোসেরি জানিয়েছেন যে, এডিটস অ্যাপটির ক্যামেরা ব্যবহার করেই ভিডিও বার্তাটি তিনি রেকর্ড করেছেন। তিনি আরও বলেন যে, এই অ্যাপটির মাধ্যমে বন্ধু ও অন্যান্য ক্রিয়েটরদের সাথে ড্রাফট ভিডিও শেয়ার করতে পারবেন তিনি।

এডিটস অ্যাপটি ইতোমধ্যেই প্রিঅর্ডার করা যাচ্ছে অ্যাপলের অ্যাপস্টোরে এবং অচিরেই এটি অ্যান্ড্রয়েড ডিভাইসেও ব্যবহার করা যাবে। মোসেরি বলছেন, ইন্সটাগ্রামের নতুন এই ভিডিও এডিটিং অ্যাপটি আগামী মাসের (ফেব্রুয়ারি) আগে ডাউনলোড করা যাবে না। সে হিসেবে ফেব্রুয়ারিতেই এটি ব্যবহারের জন্য উন্মুক্ত হওয়ার কথা। তবে অ্যাপলের অ্যাপস্টোর বলছে, এডিটস অ্যাপটি মার্চের ১৩ তারিখ থেকে ডাউনলোড করা যাবে। 

তথ্যসূত্র: নাইনটুফাইভগুগল (৯টু৫গুগল), ম্যাশেবল, ডিপি রিভিউ

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর