আমেরিকায় টিকটকের চুক্তি নিয়ে যা বলছে চীন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পিএম

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের আমেরিকা অংশের কার্যক্রমের (অপারেশনের) নিয়ন্ত্রণ হস্তান্তর সম্পর্কিত একটি বাধ্যতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে গত সপ্তাহে (১৮ ডিসেম্বর)। চুক্তি অনুসারে, আমেরিকায় প্ল্যাটফর্মটির সকল কার্যক্রমের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলসহ একদল মার্কিন বিনিয়োগকারী। তবে টিকটকের চুক্তি নিয়ে চীন সরকারের অবস্থান অনেকটাই ভিন্ন।

টিকটকের মার্কিন কার্যক্রম হস্তান্তর ইস্যুতে চীন সরকার বলছে, বাইটড্যান্সের মতো প্রতিষ্ঠানগুলোর এমন সমাধান খুঁজে বের করা উচিৎ, যা চীনের আইন ও বিধিবিধান মেনে চলবে এবং সকল পক্ষের স্বার্থ রক্ষা করবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়ংকিয়ান এই মন্তব্য করেন।

তিনি বলেন, 'আশা করা হচ্ছে যে, মার্কিন পক্ষ চীনের সাথে একই লক্ষ্যে কাজ করবে, নিজ নিজ প্রতিশ্রুতিগুলো আন্তরিকভাবে পূরণ করবে এবং আমেরিকায় চীনা প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিক ও স্থিতিশীল কার্যক্রমের জন্য একটি ন্যায্য, উন্মুক্ত, স্বচ্ছ ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করবে।'

উল্লেখ্য, ছোট দৈর্ঘ্যের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের ওপর আমেরিকায় গত বছর থেকেই ঝুলছে নিষেধাজ্ঞার খড়গ। চলতি বছর ট্রাম্প প্রশাসন বেশ কয়েকবার নিষেধাজ্ঞা কার্যক্রমের সময়সীমা বৃদ্ধি করে, ফলে ১৭ কোটি টিকটক ব্যবহারকারীর দেশটিতে কার্যক্রম সচল রাখতে সক্ষম হয় তাঁরা।

এরপর গত সপ্তাহে বাইটড্যান্স ও মার্কিন বিনিয়োগকারীদের মধ্যে স্বাক্ষরিত বাধ্যতামূলক চুক্তির কল্যাণে নিষিদ্ধ হওয়ার ঝুঁকি এড়াতে সক্ষম হয়েছে অ্যাপটি। সেই সাথে দীর্ঘদিনের অনিশ্চয়তারও অবসান হয়েছে। তবে এই চুক্তি কার্যকর করতে প্রয়োজন হবে চীন সরকারের অনুমোদন, কেননা বাইটড্যান্স চীনে নিবন্ধিত একটি প্রযুক্তি প্রতিষ্ঠান।

আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
বাংলাদেশে ক্যান্সারের ক্রমবর্ধমান বোঝা মোকাবিলায় পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ প্রয়োগের মাধ্যমে একটি সমন্বিত, ন্যায়সংগত ও টেকসই ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত...
আইফোন ডুও দেখেই যদি মনে হয়—‘এই ফোনটা তো নিতেই হবে।’ তাহলে একটু থামুন। কারণ দেখতে যতই সুন্দর হোক, এই ফোন কেনার পর এমন কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন, যেগুলো জানার পর ২,০০০ ডলার খরচ করার...
আন্তর্জাতিক পেমেন্টের জটিলতা দূর করে বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা সহজলভ্য করতে ‘রবি এআই স্পেস’ নামে একটি অল-ইন-ওয়ান এআই হাব চালু করেছে টেলিকম অপারেটর রবি...
প্রথমদিন থেকে এখন পর্যন্ত বিরোধীদল সরকারকে কোনো সহযোগিতা না করে অসহযোগিতা করে আসছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এই প্রজ্ঞাপন প্রকাশিত...
জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সনদ প্রদানের...
আচ্ছা, মনে আছে কিছুদিন আগেও যখন বিয়ের বাজারে সোনা কিনতে গিয়ে হাত পুড়ে যাওয়ার অবস্থা হয়েছিল? এ বছরের শুরুর দিকে তো বিশ্ববাজারে স্বর্ণের দাম এমন এক ইতিহাস গড়েছিল যে চোখ কপালে ওঠার জোগাড়। প্রতি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর