রাজধানীতে পুলিশের দুই শতাধিক চেকপোস্ট 

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। দুই শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে ঢাকার বিভিন্ন স্থানে। 

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। দুই শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে ঢাকার বিভিন্ন স্থানে। 

এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও গাড়ি তল্লাশি করা হচ্ছে। প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি রাজধানীতে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে। ককটেল বিস্ফোরণ ও আগুনের ঘটনায় মামলা হয়েছে এবং কিছু মামলা প্রক্রিয়াধীন। 

এর আগে শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্তান, মগবাজার, মৌচাক, মহাখালীসহ রাজধানীর অন্তত ১০টি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া কাফরুল থানার সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসব ঘটনায় রাজধানীর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

 

 

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ইমন (২৫) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে এবং চারজন দগ্ধ হয়েছেন।
রাজধানীর মিরপুর ও বাড্ডার পর এবার ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে থানার সামনে মূল সড়কের ওপর জব্দ করে রাখা একটি পিকআপ ভ্যানে এ আগুন...
ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্প দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ বিভিন্ন থানা এলাকায় শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ১১৪ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে এক প্রেস...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যায় জড়িত তুহিন, ফাহাদ ও কামরুল নামের তিন তরুণ। তারা তিনজন মিলে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফ্রেব্রুয়ারিতে ফিরবেন, সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে না সরকার। সচিবালয়ে আজ রোববার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
বাংলাদেশ ও আন্তর্জাতিক বাজারে জীবনরক্ষাকারী ওষুধ ইনসুলিনের সরবরাহ বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অর্থায়ন সুবিধা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ইনসুলিন উৎপাদন সক্ষমতা বাড়াবে।
প্রথম সন্তানের মা হয়েছেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার। রোববার সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন সোহিনীর স্বামী, সংগীতশিল্পী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর