টিকটকেই এখন ঈদ ফ্যাশনের নতুন রানওয়ে

আপডেট : ২৫ মে ২০২৬, ০৭:৩৩ পিএম

ঈদুল আজহা মানেই কোরবানি। তবে এর পাশাপাশি এখন সমানভাবে গুরুত্ব পাচ্ছে ঈদের পোশাক ও ফ্যাশন প্রস্তুতি। সময়ের সঙ্গে বদলে যাচ্ছে ঈদ ফ্যাশনের ধারা। আর এই পরিবর্তনের নেতৃত্বে উঠে এসেছেন দেশের টিকটক কনটেন্ট ক্রিয়েটররা।

স্টাইলিশ পাঞ্জাবি, টেইলরড স্যুট, ক্যাজুয়াল ফেস্টিভ লুক থেকে শুরু করে বাজেট-ফ্রেন্ডলি আউটফিট। সব ধরনের ঈদ ফ্যাশনই এখন উঠে আসছে তাদের ভিডিও কনটেন্টে। টিকটকে #eidulazha2026 এবং #eidulazha হ্যাশট্যাগে শেয়ার হচ্ছে হাজারো ঈদভিত্তিক কনটেন্ট। অন্যদিকে #qurbani2026 হ্যাশট্যাগটি ইতোমধ্যে ৬০ হাজারের বেশি পোস্টে ব্যবহৃত হয়েছে।

কনটেন্ট ক্রিয়েটর শাকিল আহমেদ সানভি (@shakil_ahmed_sanvi) কম বাজেটে পিন্টারেস্ট-স্টাইল ঈদ লুক উপস্থাপন করছেন। রালফ লরেন-অনুপ্রাণিত স্যুটের বাজেট ভার্সন এবং ঢাকার বিভিন্ন শপিং স্পট নিয়ে তার ভিডিও তরুণদের মধ্যে বেশ সাড়া ফেলছে।

আশফি অনাদি (@ashfionadi) ঈদ ফ্যাশনে লাইফস্টাইলভিত্তিক কনটেন্ট তৈরি করছেন। শপিং অভিজ্ঞতা, ব্রাঞ্চ লুক কিংবা ঈদের জুতা কেনাকাটা। সব মিলিয়ে উৎসবের প্রতিটি মুহূর্তে ফ্যাশনকে মানিয়ে নেওয়ার টিপস দিচ্ছেন তিনি।

অভি (@ovivers33) আন্তর্জাতিক ডিজাইনের অনুপ্রেরণায় টেইলরড স্যুট ও আধুনিক কাটের ফ্যাশনকে বাজেটের মধ্যে তুলে ধরছেন। নতুন কালার প্যালেট ও ব্যতিক্রমী স্টাইলের কনটেন্ট তরুণদের নতুনভাবে ভাবতে উৎসাহিত করছে।

বিউটি কনটেন্ট ক্রিয়েটর মাইশা মুনা (@mayisamuna02) ঈদকে কেন্দ্র করে মেকআপ টিউটোরিয়াল ও স্কিনকেয়ার রুটিন নিয়ে নিয়মিত কনটেন্ট তৈরি করছেন।

ফ্যাশন সংশ্লিষ্টরা বলছেন, টিকটক এখন আর শুধু বিনোদনের প্ল্যাটফর্ম নয়। এটি এখন ফ্যাশন অনুপ্রেরণা, স্টাইলিং গাইড এবং শপিং সিদ্ধান্ত নেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। ফলে তরুণদের কেনাকাটার সিদ্ধান্তেও বড় প্রভাব ফেলছে এসব কনটেন্ট।

ঈদ ফ্যাশনের এই পরিবর্তনের বড় অংশই এখন সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে টিকটক। যেখানে গড়ে উঠছে নতুন ট্রেন্ড, নতুন স্টাইল এবং নতুন ফ্যাশন ভাষা।

১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমগুলো নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ ঘোষণা দেন।
মিশরের হুরগাদা থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়া ইজিজেটের একটি ফ্লাইটকে মাঝ আকাশ থেকে জরুরি ভিত্তিতে ইতালির রোমে অবতরণ করতে হয়েছে। এক যাত্রীর লাগেজে থাকা পাওয়ার ব্যাংক নিয়ে নিরাপত্তা...
জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক এক প্রান্তিকে বাংলাদেশের ১ কোটি ৫০ লাখের বেশি ভিডিও সরিয়ে দিয়েছে। ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর, এই তিন মাসে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে মোট ১ কোটি ৫৩...
বাংলা নতুন বছর ১৪৩৩-কে ঘিরে উৎসবের আমেজ এখনো থামেনি। পহেলা বৈশাখ পেরিয়ে গেলেও তার রেশ এখনও স্পষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষ করে টিকটকে। এখানে কনটেন্ট ক্রিয়েটররা নববর্ষের ফ্যাশন, ঘোরাঘুরি, খাবার...
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামের বন্দি পালিয়ে গেছেন। এ ঘটনায় কারাগারের কারারক্ষীসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার সকালে সহকারী কারা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর