বিশ্বকাপ ধরে রাখার মিশনে মাঠে নামবে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আলজেরিয়া। চোট থেকে ফেরা মেসি ও গোলকিপার মার্টিনেজের শুরুর একাদশে থাকার সম্ভাবনা বেশি। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়।
কাতার বিশ্বকাপে হার দিয়ে শুরু। শিরোপা জিতে শেষটা দারুণ হলেও, এবার জয় দিয়েই আসর শুরু করতে চাইবে আর্জেন্টিনা। কিন্তু ১৯৭৮ আর ৮৬'র পর ৩৬ বছরের অপেক্ষা শেষ হয় ২০২২ কাতার বিশ্বকাপে। এবার চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ নিয়ে আগ্রহ বেশি থাকাই স্বাভাবিক।
স্বস্তির খবর দলের সঙ্গে ফুল টাইম ট্রেনিংয় করছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে এলএম টেনের খেলার সম্ভবনাই বেশি। আর্জেন্টিনার জার্সিতে এটি হবে তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। আর বিশ্বকাপে ২৭তম।
কিপার মার্টিনেজের চোট নিয়েও দুশ্চিন্তা কেটেছে। আলজেরিয়ার বিপক্ষে খেলার গ্রিন সিজনাল পেয়েছেন এমি। ইনজুরি কাটিয়ে এ ম্যাচ দিয়ে ফিরতে পারেন আলভারেজও। নিশ্চিত করেছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।
মিডফিল্ড সামলাবেন ডি পল, এনজো ও ম্যাক আলিস্টার। ইন্টারের হয়ে দারুণ এক মৌসুম কাটানো ফরোয়ার্ড লাওতারো, জাতীয় দলের জার্সি গায়ে নিজের সেরাটা দিতে মুখিয়ে। সব মিলিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে পুরোদস্তুর প্রস্তুত আর্জেন্টিনা।
আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি বলেন, আলজেরিয়া মরক্কোর মতোই। ওদের খেলার ধরণও একই রকম। ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখেছি। স্পেনও পয়েন্ট হারালো। তাই আমাদের শুরু থেকেই সতর্ক থাকতে হবে। ওদের কোন রকম সুযোগ দিতে চাই না।
আর্জেন্টিনা র্যাংকিংয়ে শীর্ষ অন্যদিকে আলজেরিয়া ২৭ নম্বরে। তবে এক যুগ পর বিশ্ব আসরে সুযোগ পেয়ে, বর্তমান চ্যাম্পিয়নদের চমক দেখাতে চায় আফ্রিকান দেশটি। দলটির ভরসার কেন্দ্রে মাহরেজ আর তরুণ তুর্কি ইব্রাহিম।



