ফিফা বিশ্বকাপে সৌদি আরবের চমক। সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়েকে ১-১ গোলে রুখে দিয়েছে এশিয়ার দলটি।
গেল আসরে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছিল সৌদি আরব। এবার তাদের বিপক্ষে হোঁচট খেল উরুগুয়ে।
প্রথমার্ধে কিছুটা ছন্দহীন ফুটবল খেলে সাউথ আমেরিকান দলটি। সে সুযোগে ৪১ মিনিটে আল-আমরিরের গোলে এগিয়ে যায় সৌদি আরব।
বিরতির পর আক্রমণে ধার বাড়ায় উরুগুয়ে। তবে সৌদি কিপারের দৃঢ়তায় হতাশ হতে হয় তাদের। অবশেষে ৮০ মিনিটে আরাউহোর লক্ষ্যভেদে সমতায় ফেরে দুবারের চ্যাম্পিয়নরা।
বাকিটা সময়ও দাপট দেখিয়েছে বিয়েলসার শিষ্যরা। কিন্তু তাদের পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য করে সৌদি আরব।



