সিরিজ বাঁচানোর ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা 

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৯:৪১ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের। প্রথম ওডিআইতে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি মিরাজের দল। ব্যাটারদের উপর দায়িত্ব থাকছে বেশি। ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী টাইগাররা। অন্যদিকে, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিতের লক্ষ্য জিম্বাবুয়ের। হারারেতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। 

ঘরের মাঠে একের পর এক সাফল্য, বাংলাদেশ দল বদলে গেছে। স্পোর্টিং উইকেটে খেলতে শিখেছে, বড় আসরে বড় ফল আনবে ওরা। এমন আশা জাগালেও, শঙ্কা তৈরিতে সময় লাগেনি। আড়াই দিনে টেস্ট হারের পর, ১৪১ রান তাড়া করতে নেমে ২৫ রানে হার বাংলাদেশের। 

সিরিজ হারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। এক দিন বিশ্রামে কাটানোর পর, অনুশীলন করেছে দল। ভুল ত্রুটি নিয়ে হয়েছে বিস্তর কাজ। ভুল কি হয়েছে সেটা সবার জানা, শিক্ষা নিতে পারবে তো ব্যাটাররা। 

বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, ‘আশা করি গত ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে খেলোয়াড়রা ভালো করবে।’

একাদশে পরিবর্তন আসতে পারে একটা যদি লিটন ফেরেন ইনজুরি কাটিয়ে। রিশাকদের জায়গাতে তানভিরকে একাদশের ভাবনায় রাখা হতে পারে। একাদশ, উইকেট, কন্ডিশন যাই হোক না কেনা জিততে মরিয়া মিরাজের দল।

দুই দলের শেষ ওয়ানডে সিরিজও জিতেছিল জিম্বাবুয়ে। দারুণভাবে ম্যাচ জিতে ওরা আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। ১ ম্যাচ হাতে রেখে রাজা-এনগারাভারা সিরিজ নিশ্চিত করতে চায়।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর