নেপালে প্রেসিডেন্ট’স কাপ টার্গেট বলে চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রেসিডেন্ট’স কাপ আন্তর্জাতিক টার্গেট বল চ্যাম্পিয়নশিপে নারী ও পুরুষ—উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গত ৬ থেকে ৮ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নেয় ভুটান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা।

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পিএম

প্রেসিডেন্ট’স কাপ আন্তর্জাতিক টার্গেট বল চ্যাম্পিয়নশিপে নারী ও পুরুষ– উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গত ৬ থেকে ৮ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নেয় ভুটান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা।

নারী বিভাগের ফাইনালে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচে ভারতকে ১০-৩ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ নারী দল। এ বিভাগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের পেহেলী চাকমা।

পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে এ বিভাগে বাংলাদেশ ও প্রতিপক্ষ দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। পুরুষ বিভাগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের উবাচিং মারমা।

টুর্নামেন্ট শেষে বাংলাদেশ দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও বাংলাদেশ টার্গেট বল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। এ সময় তাঁরা দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

অভ্যর্থনা জানানোর জন্য দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ দলের সদস্যরা। পাশাপাশি তুলনামূলকভাবে নতুন এই খেলায় অংশগ্রহণের অভিজ্ঞতা বিনিময় করেন তাঁরা।

বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
১৯৮৬ সালে ‘ফ্রান্স ফুটবল’-এর সম্পাদকীয় বিভাগে যোগ দিয়েছিলেন ফেরে। ১৯৯৬ সালে সাময়িকীটির পরিচালক হন তিনি। ২০২৩ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। ফলে বালন দ’র পুরস্কার এবং এ নিয়ে বছরের পর বছর ধরে তৈরি...
তিন সন্তানের হাত ধরে মাঠে ঢুকলেন মেসি। আতশবাজিতে আলোকিত আকাশ। জাতীয় সংগীত বাজল। গলা ভিজে এল তাঁর। আর গ্যালারি? এক সুরে গেয়ে উঠল, 'লিও মেসির সাথে… আমরা সবাই জয়ের আনন্দ উদযাপন করতে যাচ্ছি।'
এই ম্যাচে মেসিকে রীতিমতো রাজকীয় সম্মাননা দেয় আর্জেন্টিনা। আর নিজের শেষ ম্যাচটাও মেসি রাঙিয়েছেন নিজের মতো করে। আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে তিনটি গোলেই প্রত্যক্ষ অবদান রেখেছেন মেসি। নিজে একটি গোল...
মানসিক স্বাস্থ্য সুরক্ষা বর্তমান সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে...
কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে উদ্ধার হওয়া জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  লালমাই থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের মারধরের ঘটনায় ৪ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার ও ৩ জনকে সতর্ক করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। 
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৪৭ জনে। ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন হামের রোগী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর