এশিয়া কাপ থেকে ফিরে মিরাজ জানালেন, তাঁরা আনন্দে আছেন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২১ পিএম

এশিয়া কাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। গোটা টুর্নামেন্টে প্রত্যাশামাফিক পারফরম্যান্স দেখাতে পারেনি দল, গ্রুপপর্বে একটি আর সুপার ফোর পর্বে একটি ম্যাচ জিতেছে। তা সত্ত্বেও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় বিশ্বকাপের আগে বাড়তি টোটকা হিসেবে কাজ করছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি মেহেদী হাসান মিরাজের কথাতেও সে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট, 'অধিনায়ক অবশ্যই খুব ভালো অনুভব করেছে, যেহেতু ভারতের সঙ্গে জিতেছি। অধিনায়ক সবাইকে অভিনন্দন জানিয়েছে। বিশেষ করে যারা ‍জুনিয়র প্লেয়ার, ওরা তো খুব ভালো খেলেছে।'

এশিয়া কাপের মধ্যে বিভিন্ন খেলোয়াড়ের চোট বেশ সমস্যায় ফেলেছে, তবে বিশ্বকাপের আগে সবাই সুস্থ হয়ে যাবেন বলে আশাবাদী মিরাজ, 'যেটা আমি আগেও বলেছি রসায়ন তো সবসময় আমাদের দলের ভেতর ভালো থাকে। কিন্তু চোটের ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব যারা চোটে পড়েছে, তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। তামিম ভাই দলের সঙ্গে ছিলেন না, শান্ত খেলার ভেতর চোটে পড়েছে। ও কিন্তু খুব ভালো শুরু করেছিল, দুই ম্যাচেই অনেক বড় রান করেছে। লিটনদা চোটে ছিলেন। মুশফিক ভাই খেলার মধ্যে পরিবারের জন্য দেশে ফিরে গিয়েছেন। কিন্তু আমি সব মিলিয়ে মনে করি সবাই বিশ্বকাপে যেতে চাই ফিট হয়ে। সবাই মানসিকভাবে শক্তিশালী হয়ে যেতে চাই।' 

ভারতের সঙ্গে জিতে সবাই বেশ খুশি, জানিয়েছেন মিরাজ, 'আপনি যেটা বললেন শেষ ম্যাচে আমরা জিতেছি, খুব ভালো। ভারতের সঙ্গে জিতেছি, এটা অবশ্যই আমাদের দলের ভেতরে আলাদা আত্মবিশ্বাস কাজ করবে। যেহেতু ভারত এই টুর্নামেন্ট সবচেয়ে শক্তিশালী দল হিসেবে ছিল। ওদের আমরা হারিয়েছি এটা আমাদের পরের ধাপে সাহায্য করবে যেহেতু সামনে বিশ্বকাপ আছে। সবাই অনেক আনন্দে আছে।'

আগামী বিশ্বকাপ যেহেতু ভারতে, ভারতের বিপক্ষে পাওয়া জয় দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে বলে মনে করেন মিরাজ, 'একটা জিনিস দেখেন ম্যাচটা এরকম ছিল আমাদের তো কোনো সম্ভাবনা ছিল না যে এশিয়া কাপে ফাইনালে ওঠার। কিন্তু আমাদের একটা আশা ছিল ভারতের সঙ্গে জিততে পারি আত্মবিশ্বাসটা ভালো থাকবে বিশ্বকাপে যাওয়ার ক্ষেত্রে। আমাদের সামনে তো বড় ইভেন্ট বিশ্বকাপ, যেহেতু ভারতে খেলা, ওদের হারাতে পারলে দলের স্পিরিটটা বেড়ে যাবে। ওটাই হয়েছে। শেষ ম্যাচে যেভাবে এসেছি, অসাধারণ।'

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
ম্যাকাইয়ে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটার ধারণা মিলেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের পরই। গতকাল শনিবার টেস্টের প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও বাংলাদেশ ম্যাচে টিকে...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
লোডিং...

এলাকার খবর