ফাইনালের টিকিট বিক্রির পিসিবির বিজ্ঞাপনে সমর্থকের প্রশ্ন, ‘লজ্জা করে না?’

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২০ পিএম

এশিয়া কাপে অভাবনীয় এক কাণ্ড ঘটেছে। যেকোনো টুর্নামেন্ট আয়োজন একটা দুধারি তলোয়ার। একদিকে মাঠে নিজেদের সমর্থকদের উপস্থিতি দ্বাদশ খেলোয়াড়ের কাজ করে, অন্যদিকে টুর্নামেন্ট থেকে বাদ পড়লে তখন মুখ গোমড়া করে বসে থাকতে হয়।

পাকিস্তান এই দুই দিকের কোনো স্বাদই পেল না। স্বাগতিক দল হওয়ার পরও টুর্নামেন্টে নিজেদের পাঁচ ম্যাচের মাত্র দুটি ঘরের মাঠে খেলেছে। এবং টুর্নামেন্ট থেকে বাদ হওয়ার পর এই প্রথম কোনো স্বাগতিক দল দেশে ফিরল!

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো আয়োজকের ভূমিকায় অভিনয় করে যাচ্ছে। নিজেরা খেলছে না এমন ম্যাচ-ভারত ও শ্রীলঙ্কা ম্যাচের স্কোর একটু পরপর জানিয়েছে। এমনকি টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পরও বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচের আপডেট জানিয়েছে অনুসারীদের।

আজ দুপুরেও নিজেদের দায়িত্ব পালন করেছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামীকালের এশিয়া কাপ ফাইনালের টিকিটের মূল্য তালিকা দিয়েছে। সে সঙ্গে সমর্থকদের আহবান জানিয়েছে, পিসিবির ওয়েবসাইট থেকে ফাইনালের টিকিট কেনার।

এমনিতেই ভারত ও শ্রীলঙ্কার কাছে হেরে ফাইনালে উঠতে না পারার ব্যর্থতা পোড়াচ্ছে সমর্থকদের। এর মধ্যে আবার এই দুই দলের মধ্যকার ফাইনাল টিকিট কেটে দেখার আহবান! টুইটারে অনুসারীদের মধ্যে হাসির রোল পড়ে গেছে। আর কড়া সমর্থকেরা জানাচ্ছেন ক্ষোভ।

এক সমর্থক জিজ্ঞেস করেছেন, ‘টুর্নামেন্ট থেকে বাদ পোড়ার পর এমন কিছুর বিজ্ঞাপণ দিতে লজ্জা করে না?’ আরেকজনের দাবি, ‘দল বাদ পড়ার এশিয়া কাপ নিয়ে টুইট করা দয়া করে বন্ধ কর। এখনো এ নিয়ে এটা নিয়ে টুইট করছ, কী লজ্জা।’ আরেক সমর্থক জিজ্ঞেস করেছেন, ‘ক্রিকেট বোর্ড কি কমিশনের (টিকিট বিক্রির) কাজ করে?’

আরেক সমর্থক ভারতের হাতে সব ক্ষমতা তুলে দেওয়ায় লজ্জা পেতে বলেছেন, ‘একটু লজ্জা পাও। টুর্নামেন্টের আয়োজক তোমরা ছিলে কিন্তু ভারত ও শ্রীলঙ্কার ইচ্ছামতো সব হয়েছে।’ এক সমর্থক তো রীতিমতো ক্ষুব্ধ, ‘এটা টুইট করেছে, কত সাহস।’ একজনের সরল জিজ্ঞাসা, ‘আমাদের দল তো বাদ পড়ে গেছে।’

এর মধ্যে এক ভারতীয় সমর্থক ফোড়ন কেটেছেন, ‘পাকিস্তানের মানুষ কী দুঃখটাই না পাচ্ছে।’

দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে মেয়েদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়মিত অধিনায়ক নিগার সুলাতানা জ্যোতির কাঁধেই থাকছে অধিনায়কের আর্মব্যান্ড। 
এ কারণে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে পিসিবি। দুই বছর বিদেশি লিগে খেলার অনুমতি না পাওয়া কিংবা পিএসএলে কোনো ধরনের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তারা।
তা গ্রিভস কী করেছেন? টানা ৫ ওভারে মেডেন ও উইকেট নিয়েছেন ডানহাতি পেসার। টেস্টের পরিসংখ্যানের হিসাব রাখার পর থেকে গ্রিভসই প্রথম বোলার, টানা ৫ ওভারে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি প্রতিটি ওভার মেডেন করার...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর