এবার বিশ্বকাপ তাহলে নিউজিল্যান্ডই জিতবে!

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১১:০০ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে কী অনায়াসেই না জিতে গেল নিউজিল্যান্ড! বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ইংল্যান্ডকে ২৮২ রানে আটকে রাখার পর ব্যাটিংয়ে রীতিমতো টি-টোয়েন্টি খেলেছে কিউইরা। আরও নির্দিষ্ট করে বললে দুজন – রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে।

চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে ২৭৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে জিতিয়ে দিয়েছেন দুজন, সে পথে ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোরও হলো কনওয়ে ও রবীন্দ্রর। কনওয়ে শেষ পর্যন্ত অপরাজিত থেকে গেলেন ১২১ বলে ১৫২ রানে, ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি দেখা রবীন্দ্র অপরাজিত থাকলেন ৯৬ বলে ১২৩ রানে।

তা যদি বলা হয়, এই এক ম্যাচ শেষেই বলে দেয়া যায় যে, এবার বিশ্বকাপ নিউজিল্যান্ড জিতবে – কেমন লাগবে? পাগলের প্রলাপ মনে হচ্ছে, তাই তো? কিন্তু গত চারটি বিশ্বকাপের রেকর্ড তো সেই ইঙ্গিতই দেয়।    

দারুণ দাপুটে জয় পেয়েছে নিউজিল্যান্ড – এ নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু এক ম্যাচ পরই ‘নিউজিল্যান্ড বিশ্বকাপ জিতবে’ বলে দেয়া বোকামি বলে মনে হতে পারে। সে ‘বোকামি’টা করছে গত চার বিশ্বকাপের রেকর্ড। যা বলছে, বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি যে দলের ব্যাটসম্যান করবেন, সে দলই জিতবে বিশ্বকাপ!

২০০৭ বিশ্বকাপ, স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং করেন ১১৩ রান। সে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া।

২০১১। ভারত-বাংলাদেশ ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষেই সেবারের টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরিটি করেন বীরেন্দর শেবাগ (১৭৫ রান)। সেবার বিশ্বকাপ জেতে ভারত।

এর চার বছর পরও দেখুন। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে আয়োজিত সে বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান? অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের বিপক্ষে করেন ১৩৫ রান। সেবার বিশ্বকাপ যায় অস্ট্রেলিয়ার ঘরে।

আর গত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের জো রুটের ১০৭ রানের ইনিংস ছিল সে টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি। এই নিউজিল্যান্ডকেই হারিয়ে চার বছর আগে মহানাটকীয় ফাইনালে জিতে যায় ইংল্যান্ড।

তো, এবার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ের সেঞ্চুরির পর নিউজিল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ও কি বিধিলিপি বলে মনে হচ্ছে? হওয়াটা অযৌক্তিক নয় মোটেও। আর ইংল্যান্ডের বিপক্ষে আজ নিউজিল্যান্ড যেভাবে খেলেছে, তাতে প্রভাত দিনের আভাস দিচ্ছে ভেবে নেওয়াতেও দোষের তো কিছু নেই!

 

দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
যেহেতু আয়োজক সাউথ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে আছে, তাই র‍্যাঙ্কিং থেকে শীর্ষ ৯ দল সরাসরি সুযোগ পাবে ওয়ানডে বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে শীর্ষ ৮-এ থাকা নিশ্চিত...
উয়েফার ৫৫ সদস্য দেশের এই সিদ্ধান্তের পর ফিফা সভাপতি ইনফান্তিনোর পরিকল্পনা বড় ধাক্কা খেয়েছে। পরে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফও উয়েফার সঙ্গে একাত্ম হয়ে...
অনেক দিন ধরেই আলোচনা চলছিল, ইংলিশ গণমাধ্যমও প্রতিবেদন প্রকাশ করেছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এল আজ। দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর