এলেন, দেখলেন, জয় করলেন

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১১:৫৩ এএম

এলেন, দেখলেন, জয় করলেন‘এলাম, দেখলাম, জয় করলাম…’

সেই খ্রিষ্টপুর্ব ৪৭ সালের ঘটনা। প্রায় বিনা বাধায় পন্টুস রাজ্য দখল করেছেন, তাও আবার চার ঘন্টারও কম সময়ে। এমন দাপটের দুর্দান্ত প্রদর্শনীর পর কথায় বা আচরণে হালকা ঔদ্ধত্যও যদি প্রকাশ পায় – দোষ দেওয়া যায় না। দখল করার পর রোমের সিনেটকে ওপরের কথাগুলো বলে নিজের বিজয়ের কথা জানানোর জন্য জুলিয়াস সিজারকে দোষ দেয়ওনি কেউ।

মোহাম্মদ শামি অবশ্য ওপথে যাননি। এমনিতেই চুপচাপ থাকতে পছন্দ করেন, কখনও মাঠ ও মাঠের বাইরে ঔদ্ধত্যপূর্ণ কথা বা কাজ করে রোষের শিকার হয়েছেন, বা সতীর্থদের চক্ষুশূল হয়েছেন, এমন কিছু শোনা যায়নি কখনও। উলটো যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ বা শার্দুল ঠাকুরকে মূল একাদশে জায়গা করে দেওয়ার জন্য ভারতের বেঞ্চে বসে থাকার ‘ভূমিকা’কে মেনে নিয়েছেন আদর্শ খেলোয়াড়ি মনোভাবে। ম্যানেজমেন্টের সিদ্ধান্তে উচ্চবাচ্য করেননি। তবে বিশ্বকাপে গতকালই প্রথম সুযোগ পাওয়া মোহাম্মদ শামি এসেই যা করেছেন, এরপর যদি জুলিয়াস সিজারের ওই কথাগুলো তাঁর মুখেও ফুটে উঠত, কেউ দোষ দিত কী?

শুরু থেকেই ‘টিম কম্বিনেশনে’র দোহাই দিয়ে শামিকে বেঞ্চে বসিয়ে রেখেছে ভারত। লম্বা ব্যাটিং অর্ডারের সুবিধা নেওয়ার জন্য দুজন স্পেশালিস্ট পেসারের পাশাপাশি হার্দিক পান্ডিয়া আর শার্দুল ঠাকুরের মতো দুজন পেস বোলিং অলরাউন্ডার খেলাচ্ছে তারা। গত ম্যাচে চোটে পড়েন হার্দিক, শার্দুলের ফর্মও যাচ্ছেতাই। নিউজিল্যান্ড ম্যাচে তাই পরিবর্তন অবশ্যম্ভাবীই ছিল।

শামির ডাক পড়ল। আদর্শ ‘টিমমেট’-এর মতো এসেই দলের প্রয়োজনে হাত বাড়ালেন। উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, মার্ক হেনরি – বলতে গেলে নিউজিল্যান্ডের টপ অর্ডারে শামিই ত্রাস সৃষ্টি করেছেন, সঙ্গে লোয়ার অর্ডারের দুটো উইকেটও পুরেছেন ঝুলিতে। কন্ডিশনের সুযোগ কাজে লাগিয়ে বুমরা, সিরাজরা যা করতে পারেননি, সেটাই করে দেখিয়েছেন শামি। প্রথম সুযোগেই নিজের সামর্থ্যটা দেখিয়ে দিলেন শামি, ৫৪ রানে নিয়েছেন ৫ উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট শিকার করলেন এই ডানহাতি পেসার। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যেই উড়তে থাকা কিউইদের ২৭৩ রানে থামিয়ে ভারত তুলে নিয়েছে ৪ উইকেটের জয়। আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে ২০ বছর ধরে হারাতে না পারার আক্ষেপটাও মিটেছে তাতে।

অথচ এত বড় কাজ করার পর শামি কী বললেন? ব্যক্তিগত কৃতিত্বের ফিরিস্তি নয়, তাঁর কণ্ঠে শোনা গেল দলীয় সাফল্যের জয়গান, ‘খুব কঠিন ছিল না (বিরতির পর বিশ্বকাপের ম্যাচ খেলা), দলও ভালো করছিল। ওই সময় দলকে আমার সমর্থন করে যাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। আমি সেটা উপভোগ করছিলাম। দলের জন্য এটাই জরুরি।’

অথচ চাইলেই জুলিয়াস সিজারের মতো ‘ভেনি, ভিদি, ভিসি’ বলতেই পারতেন। বললে তাঁর কথায় অসম্মত হওয়ার মতো মানুষ ধর্মশালায় পাওয়া যেত না অন্তত!

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর