কনওয়ে মনে করাচ্ছেন, উইলিয়ামসন নেই

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১২:২৪ পিএম

অথচ উদ্বোধনী ম্যাচে ক্রিস ওকস, মার্ক উডদের কী পরিমাণ পিটিয়েছিলেন ডেভন কনওয়ে!

১৫২ রানের ইনিংস খেলার পথে কনওয়ের সেই পিটুনি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ক’দিন ধরে জোরালো আলোচনা চলল, কনওয়েই কি বর্তমানে বিশ্বের সবচেয়ে ভালো বাঁহাতি ব্যাটসম্যান কি না। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি – প্রত্যেক ফরম্যাটেই একই মেজাজে ব্যাট চালানোর মতো বাঁহাতি ব্যাটসম্যান যে তেমন নেই!

পরের চার ম্যাচে ‘দেড়’ সেঞ্চুরি তো দূর, একটাও ফিফটি নেই কনওয়ের ব্যাটে। আফগানিস্তান, নেদারল্যান্ডস, বাংলাদেশ – প্রত্যেক ম্যাচেই প্রথম ম্যাচের ঝলক দেখিয়েই আউট হয়ে গিয়েছেন, ইনিংস লম্বাই করতে পারেননি। কাল ভারতের বিপক্ষে তো একেবারেই কুপোকাত। যশপ্রীত বুমরা আর মোহাম্মদ সিরাজের গতি আর সুইংয়ের জবাব ছিল না তাঁর কাছে। আট বল খাবি খেয়ে পরের বলে সিরাজের ডেলিভারিতে শ্রেয়াস আইয়ারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন কনওয়ে।

তাই বলে কনওয়ে কি বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি থেকে একদম বাজে ব্যাটসম্যান হয়ে গিয়েছেন? অবশ্যই নয়। তবে ফর্মে খরা চলছে। এতটাই খরা, যে হুট করে কেইন উইলিয়ামসন একাদশে না থাকারও অভাবটাও অনুভূত হচ্ছে। এতদিন যেটা হচ্ছিল না। ড্যারিল মিচেল পরে ব্যাটিং অর্ডার সামলালেও, ৩০০ স্পর্শ করতে পারেনি কিউইরা। আর এই দুর্ধর্ষ ফর্মে থাকা ভারতের বিপক্ষে অন্তত ৩০০ রানের লক্ষ্য দিতে না পারার অর্থই হচ্ছে ম্যাচ সেখানেই হেরে যাওয়া।

নিউজিল্যান্ড আসলে ম্যাচ হেরেছে প্রথম ইনিংসের পরই। কনওয়ের ব্যাট হেসে উঠলে যেটা হতো না হয়তো!

যেহেতু আয়োজক সাউথ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে আছে, তাই র‍্যাঙ্কিং থেকে শীর্ষ ৯ দল সরাসরি সুযোগ পাবে ওয়ানডে বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে শীর্ষ ৮-এ থাকা নিশ্চিত...
এর আগে চট্টগ্রামের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৬ উইকেটে জিতেছিল। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টিতে। আজ মিরপুরে সিরিজের তৃতীয় ম্যাচেও বৃষ্টি হানা দিয়েছিল। তাতে ম্যাচ নেমে আসে...
অধিনায়ক ফিরে গেলে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে দায়িত্বটা নিজ কাঁধে তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তাওহিদ হৃদয়। ইনিংসের ১৩তম ওভারে আউট হওয়ার আগে ২৪ বলে ৩ চার ২ ছক্কায় ৩৩ রান করেন ডানহাতি ব্যাটসম্যান।
বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি
বাংলাদেশ খানিকটা বিপদে পড়লেও এক প্রান্তে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন লিটন দাস। এর মধ্যে ইনিংসের ৬.৪ ওভার যেতেই বৃষ্টি নামে মিরপুরে। উইকেট ও পিচের আশ পাশের অঞ্চল কাভারে ঢাকা হয়েছে। শুরুতে বৃষ্টির...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর