বাংলাদেশকে সঙ্গে নিয়ে সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, উইন্ডিজকে খেলতে হবে বাছাইপর্ব

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১০:১০ এএম

বেলফাস্টে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। একই সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছেন রাশিদ খানরা। একই সঙ্গে নিশ্চিত হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ খেলাও। অন্যদিকে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ২০২৭ বিশ্বকাপে জায়গা করে নিতে হলে পাড়ি দিতে হবে বাছাইপর্বের কঠিন পথ।

বিশ্বকাপের কাঠামো অনুযায়ী, চলতি বছরের ৩০ সেপ্টেম্বরে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা দলগুলো সরাসরি ২০২৭ বিশ্বকাপে জায়গা পাবে। তবে আয়োজক দেশগুলোর মধ্যে দুই দল— সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে— এই তালিকার বাইরে থাকলেও স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে খেলবে। বাকি দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ের অবস্থানের ভিত্তিতে সরাসরি জায়গা নিশ্চিত করবে শীর্ষ দলগুলো।

যেহেতু আয়োজক সাউথ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে আছে, তাই র‍্যাঙ্কিং থেকে শীর্ষ ৯ দল সরাসরি সুযোগ পাবে ওয়ানডে বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে শীর্ষ ৮-এ থাকা নিশ্চিত করেছে আফগানিস্তান। অন্যদিকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ৯-এ থাকা নিশ্চিত।

এ প্রসঙ্গে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে, ‘অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে বিশ্বকাপে খেলবে আফগানিস্তান। অন্যদিকে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ নেই।’

ক্রিকইনফো আরও উল্লেখ করেছে, আগামী ৩০ সেপ্টেম্বরের আগে ওয়েস্ট ইন্ডিজ আরও দুটি ওয়ানডে ম্যাচ খেলবে। ওই দুটি ম্যাচ জিতলেও র‍্যাঙ্কিংয়ে ৯-এর মধ্যে উঠতে পারবে না উইন্ডিজ। ফলে বিশ্বকাপে জায়গা পেতে বাছাইপর্বের গণ্ডি পেরোতে হবে উইন্ডিজকে।

উল্লেখ্য, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও সরাসরি জায়গা করে নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সেবারও তাদের বাছাইপর্ব খেলতে হয়েছিল। কিন্তু সুপার সিক্স পর্বে পঞ্চম হয়ে বিদায় নেয় তারা। ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের মূল আসরে খেলতে ব্যর্থ হয় ক্যারিবীয়রা। এর প্রভাব পড়ে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতেও। ২০১৩ সালের পর প্রথমবারের মতো ওই টুর্নামেন্টেও খেলতে পারেনি তারা।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর