অধিনায়ক যখন দলের বোঝা

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১০:৪৫ পিএম

দায়টা তিনি সবার আগে নিজের কাঁধেই নিয়েছেন। বর্তমান চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে নেমেও ইংল্যান্ডের এবার বিশ্বকাপে কেন এই হতশ্রী দশা, এ নিয়ে প্রশ্নের উত্তরে আজ ম্যাচ শেষে অধিনায়ক জস বাটলার বললেন, 'আমার নিজের ওপর এবং দলের সবাইকে নিয়েই আমি হতাশ, আমরা নিজেদের খেলাটা দেখাতেই পারিনি। কেন এমন হচ্ছে তা জানি না। এখানে আত্মবিশ্লেষণ সামনের দিক থেকেই করতে হবে। অধিনায়ক হিসেবে সবাই সামনে থেকেই নেতৃত্ব দিতে চায়, কিন্তু আমি নিজের সেরাটার ধারেকাছেও যেতে পারিনি।'

ইংল্যান্ডের সংবাদমাধ্যম তবু জস বাটলারকে ছেড়ে কথা বলছে না। তাঁর অধিনায়কত্ব থাকা উচিৎ কি না, এ নিয়ে আজ সংবাদমাধ্যমে প্রশ্ন গেছে বাটলারের কাছেই!

যাওয়ার কারণ বুঝতে কষ্টও হয় না। শ্রীলঙ্কার কাছে আজ ১৫৬ রানে অলআউট হয়ে ৮ উইকেটে হেরেছে ইংল্যান্ড, এ নিয়ে টুর্নামেন্টে ৫ ম্যাচের চারটিতেই হার দেখল তারা। তাতে দায়টা সবচেয়ে বেশি বাটলারের ঘাড়ে পড়ে। এ পর্যন্ত পাঁচ ম্যাচে যে বাটলার ব্যাট হাতে একেবারেই ব্যর্থ। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৩ রান করেছিলেন, এরপর কোনো ইনিংসে ২০-ই পেরোতে পারেননি। বাংলাদেশের বিপক্ষে করেছিলেন ২০ রান, আফগানিস্তানের বিপক্ষে ৯, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ আর আজ শ্রীলঙ্কার বিপক্ষে ৮! 

৫ ম্যাচে ৯৫ রান! অথচ ইংল্যান্ড বিশ্বকাপে গিয়েছিল এই ভরসায় যে, ওপরের দিকে বেয়ারস্টো, রুট - ফিট হয়ে গেলে স্টোকস - কিংবা ম্যালানরা তো আছেনই, তারা ভিত গড়ে দিলে মাঝের দিকে নেমে ঝড় তুলবেন বাটলার। কিংবা ওপরের দিকে ব্যাটসম্যানরা না পারলেও বাটলার থাকবেন ভরসা হয়ে। বাটলার কোনোটিই হতে পারছেন না। 

অবশ্য ভারতের মাঠে বিশ্বকাপ বলেই বুঝি বাটলারের এই দশা। ভারতে বাটলারের রেকর্ডই যে ভীষণ খারাপ। এ নিয়ে ওয়ানডেতে ১২ ইনিংস খেলেছেন, তাতে রান মাত্র ১৭৮। গড় ১৪.৮৩। সর্বোচ্চ? বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ৪৩-ই। 

বাকি চার ম্যাচে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা আর পাকিস্তানের বিপক্ষে এই করুণদশা কাটাতে পারবেন বাটলার? নাকি রেকর্ডটা আরও করুণ হবে? 

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
মূলত ডার্বির একটি নাইটক্লাবে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে স্বাধীন ক্রিকেট সংস্থা ক্রিকেট রেগুলেটর। আর সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার্সকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস...
যেহেতু আয়োজক সাউথ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে আছে, তাই র‍্যাঙ্কিং থেকে শীর্ষ ৯ দল সরাসরি সুযোগ পাবে ওয়ানডে বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে শীর্ষ ৮-এ থাকা নিশ্চিত...
অনেক দিন ধরেই আলোচনা চলছিল, ইংলিশ গণমাধ্যমও প্রতিবেদন প্রকাশ করেছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এল আজ। দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর