হারের পর অধিনায়ক স্বীকার করলেন বহুদিন ভালো খেলছেন না

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:০০ পিএম

অ্যান্টিগায় গতকাল ওয়েস্ট ইন্ডিজ চমকে দিয়েছে ইংল্যান্ডকে। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৩২৫ রান তুলেছিল। ৭ বল হাতে রেখে সে রান তাড়া করেছে স্বাগতিক দল। হারের পর ইংলিশ অধিনায়ক জস বাটলার নিজের দায় স্বীকার করেছেন। বলেছেন, তিনি জানেন, বহুদিন ধরে ভালো খেলছেন না তিনি।

ফিল সল্ট ও উইল জ্যাকসের উদ্বোধনী জুটি ৯ ওভারের মধ্যে ৭৭ রান এনে দিয়েছিল। এরপর জ্যাক ক্রলি ও হ্যারি ব্রুকরা ৩০ ওভারের মধ্যে দলকে ১৮১ রান এনে দেন। এরপরই নামেন বাটলার। এমন দারুণ ভিত্তি পেয়েও ব্যর্থ বাটলার। ১৩ বল টিকে মাত্র ৩ রান করে ফিরেছেন। 

হারের পর বাটলারের এই ইনিংস নিয়েই আলোচনা হয়েছে। বহুদিন ধরে রানের মধ্যে নেই তিনি। সর্বশেষে ১৩ ইনিংসে কোনো ফিফটি নেই। বিশ্বকাপে ৯ ম্যাচে মাত্র ১৩৮ রান করেছিলেন। বাটলারের এভাবে ফর্ম হারানোই ইংল্যান্ডের বিশ্বকাপ-ব্যর্থতার বড় কারণ।

বাটলার নিজেই কাটা-ছেঁড়া করছেন নিজের পারফরম্যান্সের, ‘আপনি সবসময় ভালো খেলতে চাইবেন এবং বহুদিন হয়ে গেল যে আমি ভালো খেলছি না। আমাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং আশা করি ফর্ম ফিরে আসবে। ’

ব্রুকের ৭১, সল্টের ২৮ বলে ৪৫ ও কারেন-ব্রাইডনের ত্রিশোর্ধ্ব ইনিংসে ৩২৫ রান পায় ইংল্যান্ড। রান তাড়ার শুরুটা ভালো হলে মাঝপথে গতি হারায় উন্ডিজ। অ্যালিক আথানাজের ৬৫ বলে ৬৬ রানের পরও ৩০ ওভারের দিকে রানরেট ৫-এর নিচে ছিল। কিন্তু অধিনায়ক শাই হোপের ৮৩ বলে ১০৯ ও রোমারিও শেপার্ডের ২৮ বলে ৪৮ রান স্বাগতিকদের জয় এনে দেয়। 

৪০ ওভার শেষে ২২০ রান ছিল উইন্ডিজের। হোপ-শেপার্ড মিলে ৮.৫ ওভারে ১০৬ রান তুলে ইংল্যান্ডকে চমকে দিয়েছেন। 

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
মূলত ডার্বির একটি নাইটক্লাবে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে স্বাধীন ক্রিকেট সংস্থা ক্রিকেট রেগুলেটর। আর সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার্সকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস...
যেহেতু আয়োজক সাউথ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে আছে, তাই র‍্যাঙ্কিং থেকে শীর্ষ ৯ দল সরাসরি সুযোগ পাবে ওয়ানডে বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে শীর্ষ ৮-এ থাকা নিশ্চিত...
তা গ্রিভস কী করেছেন? টানা ৫ ওভারে মেডেন ও উইকেট নিয়েছেন ডানহাতি পেসার। টেস্টের পরিসংখ্যানের হিসাব রাখার পর থেকে গ্রিভসই প্রথম বোলার, টানা ৫ ওভারে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি প্রতিটি ওভার মেডেন করার...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর