সবাই নাম ভুল বলে, তাই নামটাই পাল্টে ফেললেন

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৫:২০ পিএম

জস বাটলার নাকি জশ বাটলার - ইংলিশ অধিনায়কের নামের সঠিক উচ্চারণ কোনটা, এ নিয়ে দ্বিধার কমতি নেই ক্রিকেটপ্রেমীদের। নাম জস বাটলারই, কিন্তু অনেকেই সেটিকে জশ উচ্চারণ করতেন। সবার কী দোষ, তাঁর মায়ের পাঠানো জন্মদিনের শুভেচ্ছাতেও বানান লেখা ছিল জশ বাটলার। ব্রিটিশ সরকারের দেওয়া এমবিই (মেম্বার অব দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) পদকেও তাঁর নাম ভুল করে ‘জশ বাটলার’ লেখা হয়েছিল।

দলের অধিনায়কের নাম নিয়ে এ দ্বিধা দূর করতে এগিয়ে এসেছে স্বয়ং ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।  বোর্ডের প্রকাশিত এক অভিনব ভিডিও বার্তায় স্বয়ং বাটলার জানিয়েছেন, সবাই এতদিন ‘ভুল’ করে যে নামে ডেকেছে, নাম বদল নিজের নামই সেটি করে নিচ্ছেন বাটলার। অর্থাৎ, এখন থেকে আর জস নয়, জশ বাটলারই হবে তাঁর নাম!

ইসিবি প্রকাশিত ভিডিওতে বাটলার বলেছেন, ‘আমি ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার। কিন্তু সারা জনম ধরে আমাকে ভুল নামে ডাকা হয়েছে। রাস্তার মানুষজন থেকে শুরু করে আমার মা… এমনকি আমার জন্মদিনের কার্ডে লিখেছেন, ‘প্রিয় জশ, তুমি বেড়ে উঠছ। শুভ জন্মদিন। অনেক ভালোবাসা, মা।’’

শুধু জন্মদিনের কার্ড আর রাস্তার মানুষের উচ্চারণে ভুল হলে একটা কথা ছিল, বাটলারের এমবিই পদকের নামেও ভুল বানান এসেছে। তাই সবার সুবিধার্তে ভুল বানানকেই সঠিক করে নিচ্ছেন ইংলিশ অধিনায়ক, ‘এমনকি আমার এমবিই বানানও ভুল। তাই ১৩ বছর দেশকে প্রতিনিধিত্ব করে দুটি বিশ্বকাপ জয়ের পর এ সমস্যা সমাধান করার সময় এসেছে। সবার জন্য সমস্যাটার পাকাপাকি সমাধান করার লক্ষ্যে, এখন থেকে আনুষ্ঠানিকভাবে আমি জশ বাটলার।’

ভিডিওর শেষ অংশে অবশ্য এ নিয়েও কৌতুক হলো। ভিডিওতে দেখানো হয়েছিল, এতদিন তাঁকে কেউ ‘জশ’ ডাকলে বাটলারের চোখেমুখে বিরক্তি ফুটে উঠত। কিন্তু আজ যখন তিনি নামই বদলে ‘জশ’ করে ফেললেন, ভিডিওর শেষ দিকে ‘কাট’ বলার পর ক্যামেরার পেছন থেকে প্রযোজক বলে উঠলেন, ‘ধন্যবাদ, জস!’ বাটলারের আবার চোখেমুখে বিরক্তি, হাতের কলমটাই ছুঁড়ে ফেলে চলে গেলেন। বলাবাহুল্য, এই অংশটুকু অকপট ছিল না।

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
মূলত ডার্বির একটি নাইটক্লাবে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে স্বাধীন ক্রিকেট সংস্থা ক্রিকেট রেগুলেটর। আর সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার্সকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস...
অনেক দিন ধরেই আলোচনা চলছিল, ইংলিশ গণমাধ্যমও প্রতিবেদন প্রকাশ করেছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এল আজ। দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 
মঈন আলী কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, এ নিয়ে অনেকদিন ধরেই নানা ধরনের আলোচনা-সমালোচনা চলছিল। এবার নিজে থেকেই বিষয়টি ব্যাখ্যা করেছেন মঈন। সেখানে উল্লেখ করেছেন, বেশি সুযোগ পাওয়া ও টুর্নামেন্টের দৈর্ঘ্য...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর