পান্ডিয়াকে মুম্বাইয়ের অধিনায়কত্ব দেওয়া নিয়ে মুখ খুললেন রোহিত

আপডেট : ০৩ মে ২০২৪, ১১:৫২ এএম

বিতর্ককে সঙ্গী করে এবারের আইপিএলে যাত্রা শুরু করেছিল মুম্বাই ইন্ডিয়ানস। আগের এক দশকের সফল অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে মৌসুমের শুরুতে দলটি নেতৃত্বের ভার তুলে দেয় হার্দিক পান্ডিয়ার কাঁধে। অথচ রোহিতের অধীনে পাঁচবার আইপিএল শিরোপা ঘরে তুলেছে তারা। মুম্বাই কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত সহজে মেনে নিতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটির সমর্থকেরা। যার প্রমাণ মিলেছে মুম্বাইয়ের প্রতিটি ম্যাচে।

পান্ডিয়ার অধীনে মুম্বাই যখনই খেলতে নেমেছে, সমর্থকদের দুয়ো শুনেছেন দলটির নতুন অধিনায়ক। কেবল মাঠেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ট্রল-মিম চলতে থাকে পান্ডিয়াকে নিয়ে। আবার পান্ডিয়ার অধীনে মুম্বাইয়ের ধারাবাহিক ব্যর্থতায় সে সমালোচনার মাত্রা আরও বেড়ে যায়। পান্ডিয়ার ব্যক্তিগত পারফরম্যান্সও বলার মতো নয়। মাঠে তাঁর কিছু ‘বিতর্কিত’ সিদ্ধান্ত সমালোচনার আগুনে আরও ঘি ঢালে।

চারদিকে এমন আলোচনা-সমালোচনার ঝড় বইলেও মুম্বাইয়ের নেতৃত্ব পরিবর্তনের ইস্যুতে এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন রোহিত শর্মা। তবে গতকাল বৃহস্পতিবার অবশেষে মুখ খুলেছেন ভারতীয় অধিনায়ক। অনেকটা অভিমানী হয়ে জানিয়েছেন, সবকিছু নিজের ইচ্ছেমতো হতে পারে না। 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রোহিত। সেখানে অনুমিতভাবে চলে আসে মুম্বাইয়ের নেতৃত্ব প্রসঙ্গ। উত্তর দিতে গিয়ে যেন কিছু সময়ের জন্য দার্শনিক বনে গেলেন রোহিত, ‘দেখুন এটা জীবনের অংশ। জীবনে সবকিছু তো আপনার ইচ্ছামতো হতে পারে না। তবে এটুকু বলতে পারি, মুম্বাইয়ের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাটা ছিল দারুণ।’

পান্ডিয়ার অধীনে খেলার অভিজ্ঞতা প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘এর আগেও আমি অধিনায়ক ছিলাম না। তখন আমি একাধিক অধিনায়কের অধীনে খেলেছি। তাই এটা আমার কাছে নতুন অভিজ্ঞতা নয়। আমি সবসময় চেষ্টা করি, একজন খেলোয়াড় হিসেবে নিজের সেরাটা দিতে। এবং গত একমাসেও আমি সেটাই করেছি।’

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বয়কটের সিদ্ধান্ত ছিল অর্ন্তবর্তী সরকারের। এতে সবচেয়ে বেশি প্রভাব ছিল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুলের। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির...
এটা কি স্রেফ একটা ক্রিকেটীয় প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দু’দেশের মারাত্মক এক কূটনৈতিক ও রাজনৈতিক বৈরীতার ইতিহাস?
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর