আইপিএলে ছিল সাজা, সেই মুম্বাইয়েই আজ পান্ডিয়া রাজা

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১০:৩৯ পিএম

বিশ্বাসঘাতক, খলনায়ক, প্রতারক – কত কিছুই তো শুনেছেন এই মুম্বাইয়েরই ওয়াংখেড়েতে। সমর্থকদের কাছ থেকে পাওয়া দুই মাসের আগে সেই স্মৃতি এখনো হয়তো হার্দিক পান্ডিয়াকে তাড়া করে ফেরে। কিন্তু আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলতে নেমে কটাক্ষের শিকার হওয়া পান্ডিয়াই আজ ঠিক উল্টো দৃশ্য দেখেছেন মুম্বাইয়ে ফিরে। ভারতের বিশ্বকাপ জয়ের পর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম যেন হার্দিক বন্দনায় মেতেছে। 

দুই মাস আগে ফিরে গেলেই বোঝা যায় পান্ডিয়া কী পরিমাণ নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছিলেন! আইপিএলে একদিকে গুজরাট সমর্থকেরা গত দুই মৌসুমে তাদের অধিনায়ক পান্ডিয়ার এভাবে চলে যাওয়া মানতে পারেননি। অন্যদিকে মুম্বাইয়ের সমর্থকেরাও এভাবে বিনা নোটিশে রোহিতকে সরিয়ে পান্ডিয়াকে অধিনায়ক করায় খেপেছেন।

অধিনায়ক বদলানো ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্ত হলেও সংবাদমাধ্যমে যখন খবর এল যে পান্ডিয়াই মুম্বাইয়ে ফেরার বেলায় অধিনায়কত্বের শর্ত দিয়েছিলেন, দর্শকের ক্ষোভ পান্ডিয়ার ওপরই পড়েছে। ভারতজুড়ে রোহিত সমর্থকদেরও তাই চক্ষুশূল হয়েছেন পান্ডিয়া। 

আইপিএলে অফ ফর্মে থাকায় বিশ্বকাপ দলেও তার জায়গা অনিশ্চিত হয়ে পড়ে। তবে অধিনায়ক রোহিত ও নির্বাচকদের আস্থায় বিশ্বকাপে গিয়ে পান্ডিয়া যা করলেন তা রীতিমতো অনুপ্রেরণামূলক। 

আজ বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর মুম্বাইয়ে সমর্থকদের সঙ্গে বিজয় প্যারেডে যোগ দিয়েছে ভারতীয় দল। মুম্বাইয়ে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটারদের বরণ করে নিতে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে থেকেই ওয়াংখেড়ের ভেতরে ও বাইরে হাজার হাজার মানুষ হাজির হয়েছেন। আর সেখানেই পান্ডিয়াকে নিয়ে স্লোগান দিচ্ছেন হাজারো ভক্ত। ‘পান্ডিয়া’ ‘পান্ডিয়া’ স্লোগানো মুখরিত হলো ওয়াংখেড়ে। 

বিশ্বকাপের ট্রফি হাতে পান্ডিয়া।

ভক্তদের এমন রূপ পরিবর্তনের কারণ একটাই - বিশ্বকাপের ফাইনালে ভারতের শিরোপা জয়ের ম্যাচে মহানায়ক ছিলেন পান্ডিয়া। বিশ্বকাপে ব্যাট হাতে ১১৪ রানের পাশাপাশি বল হাতে নেন ১১ উইকেট, যার মধ্যে ছিল ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ রানে ৩ উইকেট। 

ফাইনালে শেষ দিকে ৬ উইকেট হাতে রেখেও দক্ষিণ আফ্রিকা যে ৩০ বলে ৩০ রানের সমীকরণ মেলাতে পারেনি, বুমরা-আর্শদীপের পাশাপাশি তাতে ভারতের হয়ে অবদান যা পান্ডিয়ারই। ভয়ংকর হয়ে ওঠা ক্লাসেনকে ফেরানোর পর শেষ ওভারে ১৬ রানের সমীকরণে মিলারের উইকেটও নিয়ে ভারতকে জিতিয়ে দিয়েছেন। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকারও শীর্ষে উঠে আসেন পান্ডিয়া।

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বয়কটের সিদ্ধান্ত ছিল অর্ন্তবর্তী সরকারের। এতে সবচেয়ে বেশি প্রভাব ছিল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুলের। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির...
এটা কি স্রেফ একটা ক্রিকেটীয় প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দু’দেশের মারাত্মক এক কূটনৈতিক ও রাজনৈতিক বৈরীতার ইতিহাস?
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর