যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন করে কোটি টাকা খুইয়েছে আইসিসি

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৫:৩১ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের যুক্তরাষ্ট্র অংশে বাজেটের চেয়ে বেশি খরচ হয়েছে। এবং আগামী ১৯ জুলাই কলম্বোর বার্ষিক কনফারেন্সে বিশ্বকাপে হওয়া লস নিয়ে আলোচনা করবে আইসিসি বোর্ড।

অডিট শেষ হয়নি বলেও এখনো কত ক্ষতি হয়েছে, সেটা নিশ্চিত জানা যায়নি, কারণ টিকিট বিক্রির অর্থের হিসেব এখনো পুরোপুরি বলা যাচ্ছে না। তবে শীর্ষ বোর্ড কর্মকর্তাদের ধারণা যুক্তরাষ্ট্র অংশে আইসিসির যে ক্ষতি হয়েছে তা মিলিয়ন ডলারের বেশি।

টুর্নামেন্ট পরিচালক ক্রিস টেটলি এর মধ্যেই চাকরি ছেড়েছেন। তবে বিভিন্ন সূত্র বলছে ৪৯ বছর বয়সী ইংলিশ কর্মকর্তা টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আইসিসি বোর্ডের এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে পিটিআইকে বলেছেন, ‘টেটলির পারফরম্যান্সে অনেক সদস্যই খুশি না। সে পদত্যাগ করেছে তবে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা, তা বলা যাচ্ছে না। অন্তত তিনটি বৈশ্বিক আইসিসি টুর্নামেন্ট ও সব সহযোগী দেশের টি-টোয়েন্টি স্ট্যাটাস পাওয়ায় ম্যানেজমেন্টকে বিরতিহীন কাজ করতে হচ্ছে। ধারণা করা হচ্ছে, টেটলি আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিল।’

যারা পরিস্থিতির সঙ্গে জড়িত তাদের ধারণা, টিকিট বিক্রির মাধ্যমে ভালোই আয় করেছে আইসিসি। তবে নিউইয়র্ককে ভেন্যু হিসেবে বেছে নেওয়ায় অনেক গুরুত্বপূর্ণ সদস্য ক্ষেপেছে আইসিসির ওপর। নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ও আউটফিল্ড নিয়ে অনেক সমালোচনা হয়েছে।

ওই সূত্র বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে ইভেন্ট হওয়ার কথা এবং নিউইয়র্ক ছাড়া আরও অনেক শহর ছিল যেখানে ম্যাচ আয়োজন করা যেত। কেন তা ভাবা হয়নি? উইকেটের অবস্থা বুঝতে কোনো প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি, শীর্ষ মানের ক্রিকেটের জন্য অনুপযুক্ত ছিল ওই মাঠ।’

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বয়কটের সিদ্ধান্ত ছিল অর্ন্তবর্তী সরকারের। এতে সবচেয়ে বেশি প্রভাব ছিল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুলের। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির...
এটা কি স্রেফ একটা ক্রিকেটীয় প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দু’দেশের মারাত্মক এক কূটনৈতিক ও রাজনৈতিক বৈরীতার ইতিহাস?
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর