২৪ বলেই ফিফটি স্টোকসের, টেস্টকে টি-টোয়েন্টি বানিয়ে ৩-এ ৩ ইংল্যান্ডের

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৯:২৭ পিএম

লক্ষ্যই ছিল মাত্র ৮২ রানের। ইংল্যান্ড যে আগের দুই টেস্টের মতো বার্মিংহ্যামে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট জিততে যাচ্ছে, সেটা অনুমিতই ছিল। ইংল্যান্ড ১০ উইকেটে জিতেছে, এটাও মোটেও অভাবিত কিছু নয়। তবে ইংল্যান্ড যে ঢংয়ে ম্যাচটা জিতে গেছে, আশ্চর্য করেছে সেটাই।

৮৭ রানের লক্ষ্যটা মাত্র ৪৪ বলেই পেরিয়ে গেল ইংল্যান্ড। টেস্ট তো নয়, যেন টি-টোয়েন্টি খেলেছে তারা! বেন স্টোকস ২৪ বলে ফিফটি তুলে নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৮ বলে ৫৭ রানে। ইনিংসে ৯ চার, ছক্কা দুটি। তাঁর ওপেনিং সঙ্গী বেন ডাকেট ১৬ বলে ৪ চারে অপরাজিত ছিলেন ২৫ রানে।  

স্টোকস ওপেনিংয়ে নামার উদ্দেশ্য তাহলে এটাই ছিল! জ্যাক ক্রলি আঙুলে আঘাত পাওয়ায় স্ক্যান করতে গিয়েছিলেন, নতুন ওপেনিং জুটি নামাতেই হতো ইংল্যান্ডকে। স্টোকস নামলেন, ঝড় তুলতেই বুঝি নেমেছেন।

প্রথম ওভারে আলজারি জোসেফের তৃতীয় ও চতুর্থ - টানা দুই বলে দুই চার মারলেন, পঞ্চম বলটা স্টোকসকে দারুণভাবে বিট করলেও সেটাও বাই চার হয়ে গেল। প্রথম ওভারেই এল ১২ রান। স্টোকসের তখন মাত্র শুরু! পরের ওভারে জেইডেন সিলসকে দুই চারে ১১ রান নিলেন, পরের ওভারে জোসেফের ওভারে আবার তিন চারে ১৫ রান, চতুর্থ ওভারে জেসন হোল্ডার এলে তাঁকেও স্টোকস মেরেছেন দুই চার। ওই ৪ ওভার শেষে ইংল্যান্ডের রান ৪৯, স্টোকসের রান ১৮ বলে ৯ চারে ৪১!

ষষ্ঠ ওভারে আর চুপ থাকলেন না ডাকেট, হোল্ডারের ওভার মারলেন ৪ চার। ছয় ওভারেই ইংল্যান্ডের রান ৭২! বাকি কাজটা স্টোকসই শেষ করে দিয়েছেন, এবং তা করেছেন ছক্কা মেরে। সপ্তম ওভারে শামার জোসেফকে এক ছক্কার পর অষ্টম ওভারের দ্বিতীয় বলে ক্রেইগ ব্রাথওয়েইটকে ছক্কা মেরে হিসেবই মিটিয়ে দিলেন!

এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ২৮২ রানের জবাবে ৯৬ রানের লিড নিয়েই ম্যাচ জেতার পটভূমি গড়ে ফেলেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে উইন্ডিজ কী করে তা দেখার ছিল। কিন্তু উইন্ডিজের হয়ে যা করার করলেন ওপেনার মিকেল লুইস (৫৭) আর পাঁচে নামা কাভেম হজ (৫৫)। এর বাইরে ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ছিল অ্যালিক অ্যাথানাজে ও জেসন হোল্ডারের ১২!

১৭৫ রানে অলআউট হয়ে ইংল্যান্ডকে ১০০ রানের লক্ষ্যও দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এরপর কী হলো, তা তো ওপরেই লেখা! স্টোকসের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বাজবল ৩-এ ৩ করে ফেলল!    

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
মূলত ডার্বির একটি নাইটক্লাবে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে স্বাধীন ক্রিকেট সংস্থা ক্রিকেট রেগুলেটর। আর সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার্সকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস...
যেহেতু আয়োজক সাউথ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে আছে, তাই র‍্যাঙ্কিং থেকে শীর্ষ ৯ দল সরাসরি সুযোগ পাবে ওয়ানডে বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে শীর্ষ ৮-এ থাকা নিশ্চিত...
তা গ্রিভস কী করেছেন? টানা ৫ ওভারে মেডেন ও উইকেট নিয়েছেন ডানহাতি পেসার। টেস্টের পরিসংখ্যানের হিসাব রাখার পর থেকে গ্রিভসই প্রথম বোলার, টানা ৫ ওভারে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি প্রতিটি ওভার মেডেন করার...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর