অনেক দিন পর চেনা রূপে ‘অলরাউন্ডার’ সাকিব

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১১:১৫ এএম

ছন্দহীন মেজর লিগ ক্রিকেট (এমএলসি) টুর্নামেন্ট কাটানোর পর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতেও স্বরূপে ছিলেন না সাকিব আল হাসান। ভ্যাঙ্কুভারের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১০ রানে ৩ উইকেট নিয়ে বল হাতে ছন্দে ফেরার আভাস দিলেও ব্যাটিংটা সেদিন ভালো হয়নি বাংলাদেশি অলরাউন্ডারের। বাংলা টাইগার্সের হয়ে প্রথম দুই ম্যাচে করেছিলেন মোটে ৫ রান।

অবশেষে তৃতীয় ম্যাচে এসে গতকাল ব্যাটে-বলে দুই বিভাগেই জ্বলে উঠেছেন সাকিব। টরন্টো ন্যাশনালসের বিপক্ষে ব্যাট হাতে ১৫ বলে ৩ ছক্কায় ২৪ রানের পর বল হাতে ৩০ রানে নিয়েছেন ১ উইকেট। সাকিবের অলরাউন্ডার পারফরম্যান্সের পর শেষদিকে জমে ওঠা ম্যাচে ২ রানের জয় পেয়েছে বাংলা টাইগার্স।

ব্রাম্পটনে গতকাল মঙ্গলবার টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রানের সংগ্রহ পায় বাংলা টাইগার্স। জবাবে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৬৬ রানে আটকে যায় টরন্টো ন্যাশনালস। বাংলা টাইগার্সের হয়ে খেলা আরেক বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম ৪ ওভারে ৩১ রানে ১ উইকেট নিয়েছেন।  

গতকাল দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (২৪) ও মুহাম্মদ ওয়াসিমের (২৭) সৌজন্যে ভালো শুরু পায় বাংলা টাইগার্স। তিনে নামা হজরতউল্লাহ জাজাইও ১০ বলে ১৯ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হয়েছেন। তবে ইফতেখার আহমেদ (২) থিতুই হতে পারেননি। পাঁচে নেমে প্রথম বলেই নওয়াজকে ছক্কা মেরে ঝড়ের আভাস দেন সাকিব। ১৫ বলের ইনিংসে পরে রোস্টন চেজের একই ওভারে মারেন আরও দুটি ছক্কা।

সাকিবের গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে শেষ দিকে ঝড় তোলেন দাভিদ ভিসা। ১৭ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৮ রানের ইনিংস খেলে বাংলা টাইগার্সের সংগ্রহ ১৭০ এর কাছাকাছি নিয়ে যান ভিসা।

এ রান ঠেকাতে দ্বিতীয় ওভারে শরীফুলের হাতে বল তুলে দেন সাকিব। সে ওভারে কলিন মানরোর হাতে টানা দুই বলে ছক্কা-চার খেয়ে ১০ রান দেন শরীফুল। পরের ওভারে বোলিংয়ে এসে ৬ রান দিলেও আন্দ্রেস গাউসের উইকেট নেন বাংলাদেশি পেসার। এরপর ১৪তম ওভারে এসে ২ রান খরচ করলেও ১৮তম ওভারে এসে ১৩ রান দেন শরীফুল।

অন্যদিকে প্রথম ৩ ওভারে ২১ রান দেওয়া সাকিব ব্যক্তিগত শেষ ওভার করতে আসেন ইনিংসের ১৯তম ওভারে। তখন ২ ওভারে ২৭ রানের সমীকরণ টরন্টোর সামনে। এমন অবস্থায় একটা ছক্কায় ৯ রান দিলেও নিকোলাস কির্তনের উইকেট বাগিয়ে নেন বাংলা টাইগার্স অধিনায়ক। আলী খানের শেষ ওভারে অতিরিক্ত থেকে ১০ রানসহ মোট ১৫ রান পেলেও পেলেও ২ রান হেরে যায় টরন্টো।

এতে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুয়েই থাকল দলটি। অন্যদিকে গতকালের জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠে এসেছে বাংলা টাইগার্স। টরন্টোর সমান পয়েন্ট থাকলেও রানরেটে পেছনে থাকায় তালিকাতেও টরন্টোর পেছনে সাকিব-শরীফুলরা। 

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
আবুধাবি টেস্টে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার হাসান মাহমুদের। বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানরা অলআউট ২৪০ রানে। দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫ রান।
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর