৬ বলে ৪ রান করার পর বল ধরার সুযোগই পেলেন না সাকিব

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১১:০২ এএম

৩, ২, ২৪, ১- কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে বাংলা টাইগার্স মিসিসগার হয়ে প্রথম চার ম্যাচে সাকিব আল হাসানের ব্যাটিং ইনিংস। বল হাতে উইকেট পেলেও সম্প্রতি ব্যাটিংটা যেন ভুলেই গেছেন বাংলাদেশি অলরাউন্ডার। বাজে সময়ে বন্দি থাকা সাকিব গতকাল শনিবার রাতে খেলতে নেমেছিলেন ব্রাম্পটন উলভসের বিপক্ষে।

এ ম্যাচেও ভাগ্যদেবী মুখ তুলে তাকায়নি বাংলা টাইগার্স অধিনায়কের দিকে। ৬ বলে ১ রান করেই আউট হয়েছেন। তাঁর দল বাংলা টাইগার্সও গুটিয়ে গেছে ৭৯ রানে।

‘ছোট’ এ সংগ্রহ দিয়ে লড়াই করতে গেলে বল হাতে অবিশ্বাস্য কিছু করতে হতো বাংলা টাইগার্সের বোলারদের। কিন্তু সেটা আর তারা করতে পারলেন কোথায়? ব্রাম্পটন ম্যাচটা জিতেছে ৮ উইকেটে, সেটাও ইনিংসের ৫২ বল হাতে রেখেই।

এমন একপাক্ষিক ম্যাচে বল হাতেই নেননি সাকিব। বাংলা টাইগার্সে খেলা আরেক বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম ৩ ওভারে ২৫ রান দিলেও কোনো উইকেটের দেখা পাননি। এর আগে ব্যাট হাতে ৪ বলে ২ ছক্কায় ১২ রান করেছেন তিনি।

গতকাল টস জিতে বাংলা টাইগার্সকে আগে ব্যাটিংয় পাঠায় স্বাগতিক ব্রাম্পটন। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় সাকিবের বাংলা টাইগার্সের। রানের খাতা খোলার আগেই স্কটিশ পেসার জ্যাক জার্ভিসের বলে বোল্ড হয়ে বিদায় নেন হযরত উল্লাহ জাজাই। দলের বিপেদ হাল ধরতে তিনে ব্যাটিংয়ে নামেন সাকিব।

ইনিংসের দ্বিতীয় ওভারে আরেক ওপেনার রহমানউল্লাহ গুবরাজও (০) ড্রেসিংরুমের পথ ধরেন। আন্দ্রে টাইয়ের একই ওভারের পঞ্চম বলে এলবিডাব্লিউ আউট হন ৬ বলে ৪ রান করা সাকিব।

৫ রানে টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারানো বাংলা টাইগার্সের স্কোরকার্ড মুহূর্তে ৪ উইকেটে ১১ রান হয়ে যায়। পাকিস্তানি ব্যাটসম্যান ইফতেখার আহমেদের ব্যাটে বিপর্যয় কাটানোর চেষ্টা করলেও ১৭ বলে ১৯ রান করেই আউট হন পাকিস্তানি ব্যাটসম্যান। এছাড়া দাভিদ ভিসার ১০ ও শেষদিকে শরীফুলের ১২ রানের সৌজন্য ব্রাম্পটনকে ৮০ রানের লক্ষ্য দেয় বাংলা টাইগার্স।

রান তাড়ায় ইনিংসের প্রথম ওভারে উইকেট হারিয়েছিল ব্রাম্পটনও। তবে আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারের ৩৩ বলে অপরাজিত ৪৪ রানের সুবাদে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা।

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
আবুধাবি টেস্টে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার হাসান মাহমুদের। বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানরা অলআউট ২৪০ রানে। দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫ রান।
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর