শরীফুলের দিকে চোখ গরম করে কেন তাকালেন শান্ত

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৪:৩২ পিএম

টেস্ট ক্রিকেটে রান তোলার কাজটা একটু ধীরে সুস্থে হয়। ফিল্ডাররা কাছে থাকে, তাই স্ট্রাইক পরিবর্তন করতে দক্ষ ব্যাটসম্যান হতে হয়। যারা সেটা পারেন না তাঁরা বোলারের ধৈর্য পরীক্ষা নিয়ে তারপর রান আদায় করেন। 

বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান অবশ্য দুটি কাজই করেছেন। রক্ষণের দক্ষতা দেখিয়ে বোলারদের হতাশ করেছেন। আবার সুযোগ পেলেই ঝুঁকি নিয়ে স্ট্রাইক পরিবর্তন করেছেন। আর এভাবে দ্রুত স্ট্রাইক পরিবর্তন করার ক্ষমতা দেখিয়ে টেস্ট ক্রিকেটের বিরল এক দৃশ্যের জন্ম দিয়েছে। দৌড়ে চার রান নিয়েছেন পাকিস্তানি দুই ব্যাটসম্যান।

দিনের প্রথম ঘণ্টাতেই দেখা গেছে এ দৃশ্য। ইনিংসের ৪৯তম ওভার করতে এসেছিলেন নাহিদ রানা। তাঁর ফুল লেংথের বল মিড অফ দিয়ে ড্রাইভ করেছিলেন সৌদ শাকিল। শটে শক্তি ছিল না খুব একটা। কিন্তু মিড অফে থাকা শরীফুল ইসলাম ডাইভ দিয়ে তা আটকাতে পারেননি।

ব্যর্থ শরীফ মাটি থেকে উঠে বসলেও বলের পেছনে আর যাননি। ওদিকে মিড অন থেকে ছুটে এসেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু শরীফকে ওভাবে হাল ছেড়ে দিতে দেখে তিনি ভাবলেন যে বল বোধহয় চার হয়ে গেছে এবং শরীফুলের দিকে তাকিয়ে তিনিও থেমে যান।

কিন্তু শাকিলের টাইমিং ভালো না হওয়ায় বল সীমানার বেশ কয়েক আগে গিয়ে থেমে যায়। কিন্তু শরীফ সেদিকে ভ্রূক্ষেপ করেননি। ফলে অধিনায়ক শান্তকেই দৌড়ে যেতে হয় বলের কাছে।  কিন্তু শান্ত বল ফেরাতে ফেরাতে চতুর্থ রান নেওয়া হয়ে গেছে পাকিস্তানি জুটির।

দৌড়ে চার নিয়ে হাঁপিয়ে ওঠা রিজওয়ানকে ব্যাট ও গ্লাভস মাটিতে ফেলে দম নিতে দেখা গেছে কিছুক্ষণ। ওদিকে বল ধরার কোনো চেষ্টা না করায় শরীফুলের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে ছিলেন অধিনায়ক শান্ত।

এদিকে দিনের প্রথম সেশনে বিনা উইকেটে ৯৮ রান তোলা পাকিস্তান, দ্বিতীয় সেশনে ১১১ রান তুলেছে। চা-বিরতি পর্যন্ত ৫ উইকেটে ৩৬৭ রান পাকিস্তানের। ২৪০ রানের জুটি গড়ে মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পড হয়েছেন শাকিল। ২৬১ বলে ১৪১ রান করেছেন শাকিল। সেঞ্চুরির পর জীবন পাওয়া রিজওয়ান ১৩৪ রানে অপরাজিত আছেন। 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর