প্রথম টেস্টের নায়ক শরীফুল কেন নেই দ্বিতীয় টেস্টে

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০১:৪৬ পিএম

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ১৯১ রানের ইনিংসে ম্যাচসেরা মুশফিকুর রহিম হলেও এ জয়ে অবদান ছিল আরও অনেকের।  বিশেষ করে নতুন বলে শরীফুল ইসলামের স্পেল পাকিস্তানকে দিয়েছিল বড় ধাক্কা।

প্রথম ইনিংসে শান মাসুদ ও বাবর আজম-টেস্টে পাকিস্তান ব্যাটিং লাইনআপের মূল দুই ভরসাকে ফিরিয়ে দিয়েছিলেন শরীফুল। দ্বিতীয় ইনিংসেও চতুর্থ দিনের শেষ বিকেলে পাকিস্তানের প্রথম উইকেট তুলে নিয়ে দিয়েছিলেন ধাক্কা। বাংলাদেশ ইনিংসেও মূল্যবান ২২ রান এনে দিয়েছেন। মিরাজকে দিয়েছেন সঙ্গ।

আজ সিরিজের দ্বিতীয় টেস্টের দল দেখে তাই অনেকেই ধাক্কা খেয়েছেন। একই ভেন্যুতে বৃষ্টিভেজা কন্ডিশনেও শরীফুলকে ছাড়া নেমেছে বাংলাদেশ।

প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, চোটের কারণেই নেই শরীফুল। তাঁর জায়গায় এক বছরেরও বেশি সময় পর টেস্ট খেলতে নেমেছে তাসকিন। নেমে নিজের প্রথম ওভারেই উইকেট পেয়েছেন ডানহাতি পেসার।

এদিকে শরীফুলের চোটটা কুঁচকির বলে জানা গেছে। দল থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে প্রথম টেস্টেই ব্যথা পেয়েছিলেন এই বাঁহাতি পেসার। পরে পরীক্ষা নিরীক্ষাতেও তা নিশ্চিত হওয়া গেছে।

দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, ‘প্রথম টেস্টের পর এমআরআই করেছে শরীফুল এবং পরীক্ষায় দেখা গেছে বাম অ্যাবডাক্টরে গ্রেড ওয়ান চিড় আছে। এ থেকে সেরে উঠতে ১০ দিনের মতো সময় লাগে। ওর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে।’

 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর